
ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা।
উপকরণ
দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি
হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। তারপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।

এই ঈদে পোলাওয়ের সঙ্গে মুরগির মাংস একটু ভিন্নভাবে রান্না করার কথা ভাবছেন? একটু টক আর একটু ঝাল করে রাঁধবেন নাকি! আপনাদের জন্য টক-ঝাল মুরগির মাংসের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২ ঘণ্টা আগে
ঈদে বিরিয়ানি তো রান্না হবেই। এবার রান্না করে ফেলুন খাসির দম বিরিয়ানি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত। বাসমতী চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। গরম পানিতে পরিমাণমতো লবণ ও মসলা দিয়ে ৮৫ শতাংশ সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে অর্ধেক চাল মাংসের ওপর ঢেলে দিতে হবে। এরপর...
৩ ঘণ্টা আগে
ঈদে একটা কাবাব আইটেম কমবেশি সবাই এখন রাখেন। ভিন্ন ধরনের কোনো কাবাব তৈরির কথা ভাবছেন? তাহলে এবার তৈরি করতে পারেন চিকেন রেশা কাবাব। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত...
৩ ঘণ্টা আগে
এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন...
৬ ঘণ্টা আগে