Ajker Patrika

পয়লা বৈশাখে তৈরি করুন কাঁচা আমের শরবত

ফিচার ডেস্ক
পয়লা বৈশাখে তৈরি করুন কাঁচা আমের শরবত
ছবি :রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

পয়লা বৈশাখে কী কী খাবার ও পানীয় দিয়ে ডাইনিং টেবিল সাজাবেন, তা ভাবছেন নিশ্চয়ই। পানীয়ের তালিকায় রাখতে পারেন কাঁচা আমের শরবত। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

মাঝারি আকারের কাঁচা আম ২-৩টি, চিনি আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, সরিষাবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ২-৩টি এবং বরফ কুচি প্রয়োজন মতো।

প্রণালি

কাঁচা সবুজ আমের খোসা ফেলে পাতলা করে কেটে নিন। এরপর বরফ কুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার বরফ কুচি দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফুয়েল পাস অ্যাপ রেজিস্ট্রেশন ও ব্যবহার করবেন যেভাবে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ ৫২ জনই নিহত

ফ্রান্সের সম্ভাব্য প্রেসিডেন্টের সঙ্গে ইতালির রাজকুমারীর প্রেমের গুঞ্জন

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ, ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

বনানীতে ‘আমাকে বাঁচান’ লিখে রাস্তায় চিরকুট ফেললেন গৃহকর্মী, গৃহকর্ত্রী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত