
দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে পয়লা বৈশাখ অন্যতম। নতুন পোশাকের পাশাপাশি উৎসবের দিন নিজেকে আত্মবিশ্বাসী করতে প্রয়োজন সতেজ ও উজ্জ্বল ত্বক। তবে বৈশাখের চড়া রোদ, ভ্যাপসা গরম আর উৎসবের দৌড়ঝাঁপ আপনার ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ঘাম, ধুলাবালু ও মেকআপের কারণে ত্বক হয়ে উঠতে পারে নিস্তেজ। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বসে না থেকে এখনই শুরু করুন আপনার ফেস্টিভ স্কিনকেয়ার। আজকের আয়োজনে থাকছে বৈশাখের আগে ত্বকের উজ্জ্বলতা ফেরানোর কিছু সহজ উপায়।
উৎসবের আগে ত্বকের প্রয়োজন বুঝুন
বৈশাখের উৎসব মানে সকাল থেকে রাত পর্যন্ত নানা রকম আয়োজন। রাস্তার পাশের ভাজাপোড়া খাওয়া, রোদে ঘুরে শপিং করা আর দীর্ঘ সময় মেকআপ করে থাকা—সবই ত্বকে ক্লান্তি এনে দেয়। এ সময় ত্বকের প্রয়োজন হলো গভীর আর্দ্রতা, সঠিক সুরক্ষা ও পুষ্টি। চড়া রোদেও যেন আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকে, সে জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। সেগুলো হলো:
গভীর আর্দ্রতা ও ময়শ্চারাইজিং
গরমের দিন এসি ও রোদের তীব্রতা ত্বকের পানি শুষে নেয়। তাই ত্বক কোমল রাখতে হাইড্রেটিং সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। অ্যালোভেরা জেল এ সময় খুব কাজে দেয়। কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘এটি ত্বকের গভীরে পুষ্টি জোগায়, ত্বক হাইড্রেটেড রাখে এবং মেকআপের জন্য একটি ভালো বেস তৈরি করে।’
কোমল এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং
ত্বকে মৃত কোষ জমে থাকলে মুখ অনুজ্জ্বল দেখায় এবং মেকআপ ঠিকমতো বসে না। সপ্তাহে এক থেকে দুবার হালকা স্ক্রাব ব্যবহার করুন। চন্দন, গোলাপ বা নিম-তুলসীর প্যাক ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া ভাব দূর হয় এবং লোমকূপ পরিষ্কার থাকে। এটি আপনার ত্বক প্রসাধনী শোষণের জন্য উপযুক্ত করে তোলে।
অ্যান্টি-অক্সিডেন্ট
শোভন সাহা বলেন, ‘ধুলাবালু ও দূষণ ত্বকের কোলাজেন নষ্ট করে বলিরেখা ও কালচে ছোপ সৃষ্টি করে। এ জন্য ভিটামিন ‘সি’ বা ‘ই’সম্পন্ন সিরাম ব্যবহার করুন। এটি ফ্রি র্যাডিক্যাল থেকে ত্বক রক্ষা করে ভেতর থেকে উজ্জ্বল করে।’ নিয়মিত অ্যান্টি-অক্সিডেন্ট ব্যবহার করলে ত্বকের সুরক্ষা স্তর মজবুত হয়—জানান তিনি।
সানস্ক্রিন
পয়লা বৈশাখে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক। শোভন সাহা বলেন, ‘রোদে পোড়া লালচে ভাব বা র্যাশ থেকে বাঁচতে অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন বেছে নিন। এটি ত্বকের অকাল বার্ধক্য রোধ করে।’
ফেস মাস্ক ও লিপকেয়ার
সপ্তাহে দুদিন ঘরে তৈরি ফেস মাস্ক ব্যবহার করুন। বেসন, টক দই আর সামান্য হলুদের মিশ্রণ ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দারুণ কার্যকর। একই সঙ্গে ঠোঁটের যত্নে অবহেলা করবেন না। দীর্ঘ সময় লিপস্টিক ব্যবহারের কারণে ঠোঁট যেন ফেটে না যায়, সে জন্য পেপটাইড বা সিরামাইড যুক্ত লিপবাম ব্যবহার করার পরামর্শ দেন শোভন সাহা।
সতর্কতা
শুধু উৎসবের আগের দিন ফেসপ্যাক লাগিয়ে কাঙ্ক্ষিত উজ্জ্বলতা পাওয়া কঠিন। ধারাবাহিক যত্নই আপনাকে দেবে উৎসবের সেই বিশেষ উজ্জ্বলতা। সঠিক ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার রাখা, পর্যাপ্ত ময়শ্চারাইজার ব্যবহার এবং রোদে সুরক্ষা বজায় রাখলে বৈশাখের দিনে আপনি হয়ে উঠবেন অনন্য। এই নববর্ষে ত্বকের যত্ন নিন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বরণ করে নিন নতুন বছর।
ছবি: আজকের পত্রিকা

ল্যাপটপ বন্ধ করেছেন, রাতের খাবার শেষ। হিসাব অনুযায়ী সেই দিনের কাজ শেষ। কিন্তু কাঁধে এখনো কাজের চাপ, হাত বারবার চলে যাচ্ছে মোবাইল ফোনের দিকে আর মাথার ভেতর ঘুরছে অফিসের অসমাপ্ত কথোপকথন বা আগামীকালের কাজের তালিকা। ফলে অফিস শেষ হয়েও মনটা অফিসেই পড়ে আছে। এই দ্বিধাময় অবস্থা থেকে নিজেকে স্বাভাবিক ছন্দে
৩৬ মিনিট আগে
ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে...
৩ ঘণ্টা আগে
ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
৫ ঘণ্টা আগে
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৭ ঘণ্টা আগে