দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এদিন বাড়িতে গরু বা খাসির মাংসের বাহারি রান্নার ধুম পড়ে যায়। তবে মনে রাখতে হবে, প্রত্যেক মানুষের শরীরের বৈশিষ্ট্য আলাদা; খাবারের চাহিদাও। এর ওপর আছে রোগ। একেক ধরনের রোগে একেক পরিমাণ মাংস খাওয়ার বিধান দেওয়া হয়। চলুন, দেখে নিই কোন রোগে কতটুকু মাংস খেতে পারবেন এই ঈদে।
লাল মাংসে সোডিয়ামের পরিমাণ কিছুটা বেশি থাকে। তাই এ ধরনের রোগীদের গরু ও খাসির মাংস যদি এক বেলা খেতেই হয়, তাহলে সেটা কম লবণ দিয়ে রান্না করে ঝোল ছাড়া খেতে হবে। মাংস দিয়ে তৈরি অন্যান্য খাবার সীমিত পরিমাণে খেতে হবে।
হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তির জন্য গরু ও খাসির মাংস না খাওয়াই ভালো। তবে গরু বা খাসির মাংসের গায়ে লেগে থাকা সাদা চর্বি বাদ দিয়ে রান্না করে ঝোল ছাড়া পরিমিত পরিমাণে খাওয়া যাবে। সঙ্গে পর্যাপ্ত আঁশ ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে।
কারও উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কিংবা রক্তে কোলেস্টেরল বেশি থাকলেও
গরু-খাসির মাংস না খাওয়াই ভালো। খেলেও অল্প পরিমাণে চর্বি ছাড়া মাংস রান্না করে ঝোল ছাড়া খেতে হবে। এতে রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়ার ঝুঁকি খুব কম থাকবে।
প্রতি এক গ্রাম চর্বিতে প্রায় ৯ কিলোক্যালরি পাওয়া যায়। এতে সুগার লেভেল বেড়ে যায়। গরু-খাসির মাংসে চর্বি অনেক বেশি থাকে। তাই ডায়াবেটিসের রোগীদের গরু-খাসির মাংস পরিমিত খেতে হবে।
যাঁদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাঁরা গরুর মাংস খাবেন না। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কলিজা, মগজ, ভুঁড়ি, পায়া—এগুলোও খাওয়া যাবে না। তবে শরীরে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকলে পরিমিত পরিমাণে গরু কিংবা খাসির মাংস খাওয়া যাবে।
হার্টের রোগী বা যাঁদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি কিংবা যাঁদের উচ্চ রক্তচাপ আছে অথবা যাঁদের কিডনিতে সমস্যা রয়েছে, তাঁরা উৎসবের এক দিন লাল মাংস খেতে চাইলে কয়েকটি শর্ত মানতে হবে। সেগুলো হলো—
মো. ইকবাল হোসেন, সিনিয়র পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম

রোজার ঈদের তুলনায় এই ঈদে রান্নাঘরের ব্যস্ততা একটু বেশিই থাকে। এমন আবহাওয়ায় সারা দিনের ব্যস্ততায় ভারী কারুকাজ কিংবা গাঢ় রঙের পোশাক পরে থাকাটা কষ্টকর। এই গরমে চোখের শান্তি এবং শরীরের স্বস্তি আনতে নীল ও সাদা রঙের পোশাক পরতে পারেন। এ দুটি রংই গরমকালে পরার জন্য অন্যতম আদর্শ...
৬ ঘণ্টা আগে
কোরবানির ঈদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার তালিকায় পশু কোরবানি ও মাংস বানানোর বিভিন্ন সরঞ্জাম, দা, বঁটি, ছুরি, চাপাতি ইত্যাদি তো থাকেই। জেনে নিন এগুলো কোথায় কেমন দামে পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
আজ ১১ জ্যৈষ্ঠ, কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। তাঁর স্মরণে তাঁরই লেখা গান থেকে প্রণয়িনীর সাজসজ্জা নিয়েই থাকছে বিশেষ আয়োজন। গায়ে চাপা রঙের শাড়ি জড়ানো। কপালে খয়েরি টিপের বিন্দু। প্রিয়তমকে বরণের জন্য মালা চন্দনে থালা সাজিয়ে জানালার ধারে অপেক্ষমাণ সে নারী। কল্পনা আরেকটু প্রশস্ত করলে সেই...
১২ ঘণ্টা আগে
মাথাভর্তি কোঁকড়ানো চুল আর মুখে স্নিগ্ধ হাসি—দেশের ফুটবলে এখন যাঁর ছবি সবার আগে ভেসে ওঠে, তাঁর নাম হামজা চৌধুরী। তিনি শুধুই একজন ফুটবলার নন, দেশে-বিদেশে অযুত-নিযুত বাংলাদেশি তরুণের আশার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর আগমনে নতুন আশার সঞ্চার হয়েছে দেশের ফুটবলে। যিনি দৌড়াতে পারেন ক্ষিপ্র গতিতে, যাঁর ফুটবলীয়...
১৪ ঘণ্টা আগে