‘গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে
তোমার উত্তরী, কর্ণে তোমার
কৃষ্ণচূড়ার মঞ্জরি’
আসছে ফাল্গুনের প্রথম ভাগে কৃষ্ণচূড়ার দেখা না মিললেও গোলাপ, রঙ্গন, গাঁদা, জারবেরাসহ নানা রঙের ফুলে রঙিন হয়ে উঠবে চারপাশ। বাক্সভর্তি গয়নাকে ‘রোসো’ বলে ফাল্গুনের প্রথম প্রহরের চুলের সাজে ব্যবহার করুন রংবেরঙের ফুল।
ফুলে ফুলে ঢলে ঢলে
দিন দিন ফুলের গয়না তৈরি ও ফুল দিয়ে চুল সাজানোর ধরনে এসেছে পরিবর্তন। খুব আঁটসাঁট করে চুল বাঁধার চেয়ে খোলা চুল দুলিয়েই যাঁরা ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাঁরা ফাল্গুনের সাজে মাথায় পরে নিতে পারেন ফুলের মুকুট। চুল পরিপাটি করে আঁচড়ে মাথায় ফুলের মুকুট পরুন। এখন সব ফুলের দোকানেই পাওয়া যায় সেগুলো। জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুল দিয়ে মুকুট বানানো হয়। চাইলে ফুলের দোকানে গিয়ে শাড়ি বা পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পছন্দের ফুল দিয়ে বানিয়ে নিতে পারেন। মুকুট পরার সুবিধা হচ্ছে, শাড়ি, সালোয়ার-কামিজ বা পশ্চিমি পোশাক যা-ই পরুন না কেন, সবকিছুর সঙ্গে মানিয়ে যাবে নিশ্চিত। যাঁরা চুল কেটে ছোট করে রাখতে ভালোবাসেন, তাঁরা খোঁপা বাঁধার আক্ষেপ ছাড়াই চুলে ফুল জড়াতে পারবেন এই বসন্তে।
দাও আকুলিয়া ঘন কালো কেশ
বহুভাবে ফুল দিয়ে সাজানো যায় খোলা চুল। একপাশে সিঁথি কেটে কানের পেছনে ক্লিপ দিয়ে দু-তিনটি ফুল আটকে দিতে পারেন। গোলাপ হলে সাদার সঙ্গে অন্য যেকোনো রং মিলিয়ে চুলে আটকে দিন। তবে শুধু গোলাপই নয়; এখন তরুণীদের খোলা চুলে শোভা পায় জারবেরা, অর্কিড এমনকি বাগানবিলাসও। এ ফুলে মানাবে তো সে ফুলে মানাবে না, সাজের সেই পুরোনো প্রথা এখন আর নেই। তাই এই রঙের মাসে পছন্দের যেকোনো ফুল দিয়েই সাজিয়ে নিতে পারেন খোলা চুল।
বেণি নাহয় এলিয়ে রবে
পয়লা ফাল্গুনের সকালে যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় তাহলে চুলে বেণিও গেঁথে নিতে পারেন। ড্রেপিং স্টাইলে শাড়ির সঙ্গে দারুণ লাগবে বাহারি বেণি। মাঝখানে সিঁথি কেটে দুই পাশের চুল একটু পাফ করে ক্লিপ দিয়ে আটকে নিন। এবার বেণি গেঁথে নিন। বেণির মাঝে মাঝে একটি করে ফুল গুঁজে নিতে পারেন। এ ছাড়া বেণির গোড়ায় জড়িয়ে নিতে পারেন গাজরা বা গাঁদা ফুলের মালা।
অলকবন্ধনে
চুল কোঁকড়া হলে মেসি বান করলেই বেশি ভালো লাগে। সিঁথি কেটে বা সিঁথি ছাড়া কাঁধের কাছে পড়ে থাকা মেসি বানে গুঁজে দিতে পারেন পছন্দের ফুল। তবে সারা দিনের জন্য বের হলে একটু টাইট করেই খোঁপা বেঁধে নিলে পরিপাটি থাকবে দীর্ঘক্ষণ। খোঁপায় জড়িয়ে নিতে পারেন ফুলের মালা। আবার কয়েক রঙের জারবেরাকাঁটা দিয়ে গেঁথে দিতে পারেন পুরো খোঁপা।
চুল সাজানোর আগে ও পরে

যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ অ্যাসোসিয়েট ড. ইতামার শাতজ তাঁর গবেষণায় এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। তিনি তাঁর ‘সলভিং প্রোক্রাস্টিনেশন’ বইয়ে দেখিয়েছেন, মানুষ আসলে মোট ৯টি ভিন্ন উপায়ে বা ধরনে কাজ জমিয়ে রাখে। আলসেমি দূর করা মানেই দিনরাত গাধার খাটুনি নয়। এর অর্থ, কোনো অপরাধবোধ ছাড়া...
১ ঘণ্টা আগে
ফরাসি নারীরা তাঁদের হালকা বাদামিরঙা ঝলমলে সুন্দর চুল পেতে কী করেন বলুন তো? শুধুই কি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করা তাঁদের কাজ? নাকি অন্য কোনো রহস্য রয়েছে? চলুন, ফরাসি নারীদের মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের রহস্যের সন্ধান করি। ফরাসি নারীরা এই বিষয়ের ওপর যথেষ্ট জোর দেন। স্বাস্থ্যকর চুল, নখ আর ত্বকের...
৩ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের মুখ না দেখলে যেন আমাদের দিনটা ঠিক শুরু হয় না। তাই ত্বকের যত্নে শুধু ভালো পণ্য কেনাই নয়, জানতে হবে সেগুলো ব্যবহারের সঠিক সময় ও নিয়ম। যে নিয়ম মেনে ত্বকের যত্ন নিলে ধীরে ধীরে আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত। জেনে নিতে পারেন...
৫ ঘণ্টা আগে
পাঙাশ মাছ বেশ জনপ্রিয় আমাদের দেশে। চাষের ও নদীর—দুই ধরনের পাঙাশ পাওয়া যায়। নদীর পাঙাশের স্বাদ চাষেরটির চেয়ে ভিন্ন, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে চাষের ও নদীর; যা-ই হোক না কেন, ঠিকমতো রান্না করতে পারলে এ মাছের তরকারি বেশ সুস্বাদু। এমনি একটি রেসিপি ও তার ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
৭ ঘণ্টা আগে