
সন্ধ্যায় যাঁদের একটু ভারী খাবার না হলে চলে না, তাঁরা প্রায়ই লুচি, পুরি বা পরোটা দিয়ে সেরে ফেলেন নাশতা। যাঁদের বাড়িতে প্রায়ই সন্ধ্যায় লুচি বা পরোটা তৈরি হয়, তাঁরা একটু বেশি করে শাহি জালি কাবাব তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। শুধু খাওয়ার সময় ভেজে নিলেই হবে। আপনাদের জন্য শাহি জালি কাবাবের রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
গরুর মাংসের সেদ্ধ কিমা ২ কাপ, আলু সেদ্ধ এক কাপ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, আদা ও রসুনবাটা এক টেবিল চামচ, ধনে ও জিরাগুঁড়া এক চা-চামচ করে, কাশ্মীরি মরিচগুঁড়া এক চা-চামচ, মিঠা আতর দু-তিন ফোঁটা, কাবাব মসলা এক টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতার কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো, ঘি ২ টেবিল চামচ, ডিম তিনটি, লেবুর রস এক চা-চামচ।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে গোল করে কাবাব তৈরি করে তেল ব্রাশ করে ৩০ মিনিট রেখে দিন। পরে দুটি ডিম ফেটিয়ে এক টেবিল চামচ পানি দিয়ে আবারও ফেটিয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে কাবাবগুলো ডিমে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে শাহি জালিক কাবাব।

মনোবিজ্ঞানীদের মতে, আনন্দে বা দুঃসময়ে একে অন্যকে জড়িয়ে ধরার প্রবণতা আমাদের আদিম পূর্বপুরুষ থেকে আসা এক সহজাত প্রবৃত্তি। বন্য প্রাণীরাও যেমন একে অপরের গায়ের লোম পরিষ্কার করে বা মমতা দিয়ে গা ঘষে সামাজিক বন্ধন তৈরি করে, মানুষের ক্ষেত্রেও স্পর্শ তেমনি নিরাপত্তা ও বিশ্বাসের প্রতীক।
২ ঘণ্টা আগে
গ্রীষ্মকালে ঘরে ফিরে অল্প হলেও ত্বকের যত্ন নেওয়া উচিত। এতে করে রোদের তাপ ও ঘাম থেকে ত্বকে সমস্যা হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে। এ সময়ে ত্বক সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এই যেমন বাইরে থেকে ফিরে মুখে পানির ঝাপটা দিয়ে এক টুকরো পেঁপে চটকে মুখে মেখে নিলেন।
১৬ ঘণ্টা আগে
সন্তানের টিফিনে মজাদার কিছু বানিয়ে দিতে চাইছেন? এই গরমে স্বাস্থ্যকর ও মজাদার কী টিফিন দেওয়া যায়, সে কথাই ভাবছেন নিশ্চয়ই? বাড়িতে টুনা ফিশ থাকলে তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের কাবাব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে বসবাসরত মানুষের সৌন্দর্যের অন্যতম প্রতীক হলো উজ্জ্বল, স্বাস্থ্যকর চুল। শতাব্দীর পর শতাব্দী ধরে আরব উপদ্বীপজুড়ে নারীরা তাঁদের চুলের যত্ন নিতে প্রাকৃতিক প্রতিকার এবং ঐতিহ্যবাহী রীতির ওপর নির্ভর করে আসছেন। আরবীয়দের চুলের পরিচর্যার প্রাচীন রহস্য আসলে কী?
২০ ঘণ্টা আগে