মাস্তুল ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘গ্রাফিকস ডিজাইনার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: গ্রাফিকস ডিজাইনার।
পদসংখ্যা: দুটি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস।
অভিজ্ঞতা: ৫–১০ বছর।
চাকরি: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: ৩০–৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা (লালমাটিয়া)।
বেতন: ২৫,০০০–৩৫,০০০ টাকা (মাসিক)।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম।










