একটি সরকারি প্রতিষ্ঠান ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চলছে নিয়োগ কার্যক্রম। দুটি প্রতিষ্ঠানেরই আবেদনের শেষ সময় আজ ১২ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি ক্যাটাগরিতে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ থেকে। আবেদন করা যাবে আজ ১২ অক্টোবর বেলা ৩টা পর্যন্ত। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। কোনো প্রকার আবেদন ফি পরিশোধ করতে হবে না। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকা।
আকিজ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আজ ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ক্রেডিট ইনফরমেশন সেন্টার বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে।
২৪ মিনিট আগে
স্বপ্নের পথে দুইবার থমকে দাঁড়ালেও হাল ছাড়েননি শরিফুল ইসলাম। দুইবার ভাইভা দিয়েও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পর তৃতীয়বার আবারও বসেন একই ভাইভা বোর্ডে। এবার তাঁর অপেক্ষার অবসান হয়, পান সাফল্য।
৪ ঘণ্টা আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ফার্মাসিউটিক্যাল বিভাগে ‘মেডিক্যাল ইনফরমেশন অফিসার’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে