বস্ত্র অধিদপ্তরের একাধিক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ২৬ জানুয়ারি অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) প্রশাসন ও অর্থ আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক। দুটি পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের বস্ত্র পরিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০১৪ অনুযায়ী মেডিকেল বোর্ড বা তৎকর্তৃক মনোনীত কোনো মেডিকেল অফিসার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়ন এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রার্থীদের পূর্ব কার্যকলাপ তদন্ত ও নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীদের সঠিকতা, প্রার্থীদের প্রদত্ত সব তথ্য এবং সব সনদ যাচাইপূর্বক প্রজাতন্ত্রের চাকরিতে উপযুক্ত বিবেচিত হলে তাঁকে বা তাঁদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।
নির্বাচিত প্রার্থীদের প্রদত্ত কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তাঁর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত প্রার্থীদের বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে তা পূরণ করে আগামী ৯ ফেব্রুয়ারি বিকেল ৪টার মধ্যে বস্ত্র অধিদপ্তরের প্রশাসন শাখায় প্রদর্শনপূর্বক জমা প্রদান করতে হবে।

দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় চাকরি খোঁজার ওয়েবসাইট বিডিজবস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৪ জুলাই পর্যন্ত।
১১ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশবন্ধু গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার (ভ্যাট অ্যান্ড ট্যাক্স)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের আইসিটি ডিভিশন (ইও-পিও) বিভাগে ‘ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৭ জুলাই পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি সিনিয়র রিস্ক ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে