Ajker Patrika

মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

চাকরি ডেস্ক 
মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

মংলা বন্দর কর্তৃপক্ষের ‘নিরাপত্তাপ্রহরী (গ্রেড-২০)’ পদের স্বাস্থ্য, শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। গত ২৫ জুলাই অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৭২ জন প্রার্থী এসব পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সূচি অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ আগস্ট সকাল সাড়ে ৮টা থেকে খুলনার খালিশপুরে মংলা বন্দর কর্তৃপক্ষ অডিটরিয়ামে স্বাস্থ্য, শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে নির্ধারিত সময়ে স্বাস্থ্য, শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা লিখিত পরীক্ষার প্রবেশপত্রে উল্লেখ রয়েছে।

নিয়োগসংক্রান্ত হালনাগাদ তথ্য মংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত