জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে চার সপ্তাহ মেয়াদি দুটি প্রশিক্ষণ কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে। সরকারি ব্যয়ে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিজনেস কমিউনিকেশন’ এবং ‘সেফ ফুড প্রোডাকশন অ্যান্ড ফুড প্রিজারভেশন’ কোর্স দুটি শুরু হবে।
১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস যুবক-যুবতীরা এসব আবাসিক প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পারবেন। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণ ফি, আবাসন, আপ্যায়ন ও নির্ধারিত হারে যাতায়াত ভাতা সরকারি ব্যয়ে দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আগামী ২৯ আগস্টের মধ্যে নির্ধারিত লিংকে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। ভর্তির সময় ৫০০ টাকা ভর্তি ফি এবং ১ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে।
নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ৩ সেপ্টেম্বর জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বাল্ক কমোডিটিজ বিভাগে ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে; চলবে ৯ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অ্যালুমিনিয়াম প্রোফাইল অ্যান্ড ফ্যাসাড প্রজেক্ট বিভাগে ‘প্লান্ট হেড’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সুইং টেকনিক্যাল ম্যানেজার (ওভেন গার্মেন্ট)’ পদে জনবল নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে...
২১ ঘণ্টা আগে
সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ‘ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার’ পদে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী ও সিলেট জেলায় কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৭ অক্টোবর পর্যন্ত।
১ দিন আগে