বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অর্থ পুলের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৯৫৮ প্রার্থী অংশ নেবেন।
প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক (মানবসম্পদ) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো: নিম্নমান সহকারী, সময়রক্ষক ও সহকারী কোষাধ্যক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর মিরপুর-২ নম্বরে অবস্থিত মিরপুর কলেজ কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীদের বিআইডব্লিউটিএর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
গত ২১ আগস্ট প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। প্রার্থীরা প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র প্রিন্ট/ প্রদান করার কোনো সুযোগ থাকবে না।

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রিক ও সোলারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সোলার ও চার্জার ফ্যান ফিটিংস টেকনিশিয়ান পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটিতে ম্যানেজারের শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
আজকের পত্রিকার শিক্ষা ও ক্যারিয়ার বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির দুই ক্যাটাগরির পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে