Ajker Patrika

জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ
প্রতীকী ছবি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের দুই পদের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪তম গ্রেডের ‘সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর’ পদে ৬ জন এবং ১৬তম গ্রেডের ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে ৪০ জন; মোট ৪৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ, অর্থাৎ মৌখিক (ভাইভা) পরীক্ষা আগামী ৩ নভেম্বর ২০২৬ তারিখ, মঙ্গলবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। ঢাকার ৫/সি, শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘গ্রন্থভবন’-এ এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

ফলের বিস্তারিত তালিকা ও উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর জাতীয় গ্রন্থকেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত