চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ৩৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পারসোনেল অফিসার/সহকারী সচিব ২টি, (গ্রেড-৯)
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট) ১টি, (গ্রেড-৯)
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
৩. সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ১টি, (গ্রেড-১০)
বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
৪. লাইটিং অফিসার ১টি, (গ্রেড-১১)
বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা।
৫. সহকারী পরিদর্শক (ক্রাফটস) ১টি, (গ্রেড-১১)
বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা।
৬. ইঞ্জিন চালক (১ম শ্রেণি) ৫টি, (গ্রেড-১২)
বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
৭. ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১, ৩টি (গ্রেড-১৪)
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৮. ইঞ্জিন চালক (২য় শ্রেণি) ৬টি, (গ্রেড-১৫)
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
৯. ল্যান্ড সার্ভেয়ার ২টি, (গ্রেড-১৫)
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১০. ওয়ার্ড কিপার ১টি, (গ্রেড-১৫)
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১১. ল্যাব অ্যাসিস্ট্যান্ট ১টি, (গ্রেড-১৫)
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১২. স্টুয়ার্ড ১টি, (গ্রেড-১৬)
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৩. জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র অডিটর ২০টি, (গ্রেড-১৬)
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৪. নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ৮০টি, (গ্রেড-১৬)
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৫. অফিস সহকারী কাম হিসাব সহকারী (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ) ১টি, (গ্রেড-১৬)
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৬. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ) ১টি, (গ্রেড-১৬)
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৭. সহকারী সাব-ইন্সপেক্টর ১০টি, (গ্রেড-১৬)
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৮. গ্রিজার ২০টি, (গ্রেড-১৭)
বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা।
১৯. লস্কর ৫৫টি, (গ্রেড-১৯)
বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২০. ভান্ডারি ১৯টি, (গ্রেড-২০)
বেতন: ২০,০০০-৪৮,৮০০ টাকা।
২১. খালাসি ৬০টি, (গ্রেড-২০)
বেতন: ২০,০০০-৪৮,৮০০ টাকা।
২২. নিরাপত্তারক্ষী ১০২টি, (গ্রেড-২০)
বেতন: ২০,০০০-৪৮,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিন্নতা রয়েছে।
বয়সসীমা: প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হতে হবে। তবে ৬ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৪০ বছর এবং ৮ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা। ৪ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি ১৫০ টাকা। ৭ থেকে ১৭ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা। ১৮ থেকে ২২ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা।
সূত্র: বিজ্ঞপ্তি









