Ajker Patrika

৩৮ জনকে নেবে কর কমিশনারের কার্যালয়

চাকরি ডেস্ক 
৩৮ জনকে নেবে কর কমিশনারের কার্যালয়
ফাইল ছবি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ৯টি ক্যাটাগরির পদে মোট ৩৮ জনকে নেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে, চলবে আগামী ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ৪টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি পাস। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ৪টি, (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১১টি, (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি পাস। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: মেশিন অপারেটর ১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস। ফটোকপি মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: নোটিশ সার্ভার ২টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,০০০ টাকা।

৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৫টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,০০০ টাকা।

৯. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী ১টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,০০০ টাকা।

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর, ২০২৬ বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত