বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ম থেকে ২০তম গ্রেডে ১১টি ক্যাটাগরির মোট ৪১টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২০ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদন গ্রহণের শেষ সময় ২০ আগস্ট ২০২৬, বিকেল ৪টা। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের প্রোডাকশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এরিয়া ম্যানেজার (ফার্মাসিউটিক্যাল)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার বিভাগে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরিতে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ৩০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে