Ajker Patrika

ভ্যাট গোয়েন্দায় ২০ জনের চাকরি

চাকরি ডেস্ক 
ভ্যাট গোয়েন্দায় ২০ জনের চাকরি
প্রতীকী ছবি

অর্থ মন্ত্রণালয়ের অভ্যান্তরীণ সম্পদ বিভাগের অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৭ ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১১ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

পদের নাম: সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা।

পদের নাম: উচ্চমান সহকারী।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

পদের নাম: গাড়িচালক।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ন্যূনতম ৩ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

পদের নাম: সিপাই।

পদসংখ্যা: ১১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি; মহিলা: ৫ ফুট ২ ইঞ্চি; বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি (উভয়)।

বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা।

পদের নাম: ফটোকপি অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৮,৮০০–২১,০১০ টাকা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল, ২০২৬ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

হঠাৎ বাড়তি রড-সিমেন্টের দাম

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত