দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৬ থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির পদে মোট ১৯০ লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ৪ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ৩ জুলাই, ২০২৬ তারিখ; বিকেল ৫টা পর্যন্ত। আবেদনকারীদের দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এইচএসসি বা এসএসসি পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
১. পদের নাম: ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী।
পদসংখ্যা: ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
২. পদের নাম: নাজির কাম-ক্যাশিয়ার।
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১৬টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৪. পদের নাম: সার্টিফিকেট পেশকার।
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: সার্টিফিকেট সহকারী।
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৬. পদের নাম: মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী।
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
৭. পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ১৫৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
শর্তাবলি
বয়সসীমা
৪ জুন ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি
১ থেকে ৬ পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৭ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে dcdinajpur.teletalk.com.bd আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্য দিনাজপুর জেলার ওয়েবসাইট, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর, দিনাজপুর জেলার সব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: আগামী ৩ জুলাই ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি

আকিজ ভেঞ্চার গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সিভিল বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদের লিখিত পরীক্ষার ফলাফলে ৪৩০ জন উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৮ ঘণ্টা আগে
মেঘনা পেট্রোলিয়াম পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানটিতে ছয় ক্যাটাগরির মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৫ ক্যাটাগরিতে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীকে বাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২০ ঘণ্টা আগে