Ajker Patrika

৮১ জনকে নেবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট

চাকরি ডেস্ক 
৮১ জনকে নেবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (ময়মনসিংহ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ১১টি ক্যাটাগরির পদে মোট ৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশের সব জেলার প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: বৈজ্ঞানিক কর্মকর্তা ৫০টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা প্রাণিবিজ্ঞান (মৎস্য) বা বিজ্ঞানসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: গ্রন্থাগারিক ১টি, (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি পাস।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল) ৫টি, (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পুরকৌশলে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট বিষয়ে চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: ফটোগ্রাফার ১টি, (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি সনদসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।

বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৫টি, (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ২টি, (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাসসহ হিসাবরক্ষণ-সংক্রান্ত কাজে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ১টি, (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৮. পদের নাম ও সংখ্যা: মোটরচালক (ভারী) ৩টি, (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিআরটিএ প্রদত্ত ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ চালকেরা অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

৯. পদের নাম ও সংখ্যা: মোটরচালক (হালকা) ২টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিআরটিএ প্রদত্ত হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ চালকেরা অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১০. পদের নাম ও সংখ্যা: স্পিডবোটচালক ১টি, (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। স্পিডবোটচালক হিসেবে ট্রেড সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১১. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১০টি, (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে।

আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ৪ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৫ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা ও ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা fri.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত