Ajker Patrika

বিমান বাংলাদেশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১

চাকরি ডেস্ক 
বিমান বাংলাদেশের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ৩টি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এই পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে মোট ৬১ পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) কর্তৃক স্বাক্ষরিত ফলসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

প্রকাশিত ফল অনুযায়ী, জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কো-অর্ডিনেটর পদে ৬ জন, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি) পদে ২৫ জন এবং জুনিয়র মেকানিক (এমটি) পদে ৩০ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের পরবর্তীকালে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষার সূচি শিগগির পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত