Ajker Patrika

৩৯ জনকে নেবে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

চাকরি ডেস্ক 
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১: ১৭
৩৯ জনকে নেবে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯টি ক্যাটাগরিতে ৯ম থেকে ২০তম গ্রেডের মোট ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (প্রশিক্ষণ), ৩টি (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: লোক-প্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/ অর্থনীতি/সমাজবিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার, ২টি (গ্রেড-৯)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: পরিবহন তদারককারী, ১টি (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতাসহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা।

বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: পরিসংখ্যান সহকারী, ১টি (গ্রেড-১২)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পরিসংখ্যান/গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ২টি (গ্রেড-১৪)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৫টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৬টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৮. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক, ১টি (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৩ বছরের অভিজ্ঞতাসহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা

৯. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ১৮টি (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

বয়সসীমা: ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ হতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত