হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং এর অধীন দপ্তরগুলোতে তিনটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১ থেকে ২০তম গ্রেডের ৫৭৫ পদে জনবল নেওয়া হবে। ৬ আগস্ট ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: অডিটর ৩৭৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার চালনায় মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
২. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অডিটর ৯২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ হালকা বা ভারী যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম ও সংখ্যা: সর্টার ৪০টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
৭. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৫৭টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
নির্দেশনা
২৭ ডিসেম্বর ২০২১ তারিখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা। ২ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ৭ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা। তবে সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি
আরও পড়ুন:
কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ
১৫ পদে প্রাণ গ্রুপে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ
এক্সিকিউটিভ নেবে ক্রাউন সিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ রয়েছে নানা সুবিধা
৩ পদে চাকরি দিচ্ছে উত্তরা মোটরস, মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি টেরিটরি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ফিল্ড অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সাপ্লাই চেইন বিভাগে ‘কো-অর্ডিনেটর’ পদে কর্মী নেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ভেটেরিনারি সার্ভিসেস ডিপার্টমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত
১ দিন আগে