
বাংলাদেশ রেলওয়ের ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’ পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ২৫৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রতিষ্ঠানটির উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. ময়েনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা প্রার্থীদের পরবর্তী সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখ্যযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে।
তা ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশ করা প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসোসিয়েট-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী শিল্পপ্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৫ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে জনবল নিয়োগের কার্যক্রম চলছে। এই নিয়োগে অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
২ ঘণ্টা আগে