জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি কার্ডস অ্যাকুইজিশন বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস।
অভিজ্ঞতা: উল্লেখ নেই। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
কর্মস্থল: ঢাকা।
বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন খরচের প্রতিপূরণ, ছুটির সুবিধা এবং মানব সম্পদ নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা। প্রশিক্ষণকাল সফলভাবে সম্পন্ন করার পর স্থায়ী কর্মচারী (জুনিয়র অফিসার) হিসেবে নিয়োগের সুযোগ।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ৮ আগস্ট, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরিতে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ৩০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ ও ১৬তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর্যায়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
১ দিন আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।
২ দিন আগে