সোনালী ব্যাংক পিএলসির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২১ সালভিত্তিক ‘মেডিকেল অফিসার’ পদের মৌখিক পরীক্ষা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। একটি শূন্য পদে মোট ১৫ জন প্রার্থী অংশ নেবেন।
বিএসসিএসের পরিচালক মো. কাওছার মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এদিন সকাল ৮টা থেকে এ পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। প্রার্থীদের রোল নম্বর ব্যাংকের অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে অফিস সহায়ক পদে ১০৩ জনকে নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন মোংলা কাস্টম হাউসে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০ ক্যাটাগরির ৬১টি পদে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২১ ঘণ্টা আগে
এম এস হোসেনের বেড়ে ওঠা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মফস্বল পরিবেশে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। লামার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে পা রাখেন কর্মজীবনে।
১ দিন আগে
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ দিন আগে