
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা চলছে। ৯ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষার বাংলা ও ইংরেজি অংশ ইতিমধ্যে শেষ হয়েছে। এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি। এসব বিষয়ে কীভাবে ভালো করা যায়, সে পরামর্শ দিয়েছেন ৪৪তম বিসিএসে মেধাক্রমে ১৮তম হয়ে ক্যাডারপ্রাপ্ত এবং বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত মো. আজিজুল হাকিম সৈকত। তিনি ৪৬তম বিসিএসেও সহকারী কর কমিশনার পদে মেধাক্রমে ৩০তম হয়েছেন।
বিসিএস লিখিত পরীক্ষা ক্যাডার নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সাধারণভাবে বলা হয়, লিখিত পরীক্ষায় যিনি ভালো করেন, তিনিই কাঙ্ক্ষিত জেনারেল ক্যাডার পাওয়ার দৌড়ে এগিয়ে থাকেন। তাই এই পর্যায়ে কৌশলী ও সচেতন হওয়া জরুরি। লিখিত পরীক্ষায় একজন প্রার্থীর করণীয় বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিচে তুলে ধরা হলো—
কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না। যতটুকু জানেন, গুছিয়ে লিখুন। আংশিক নম্বরও অনেক সময় বড় পার্থক্য গড়ে দেয়।
জেনারেল ক্যাডার পেতে হলে কোনো বিষয়কে অবহেলা করার সুযোগ নেই। প্রতিটি বিষয়ের প্রস্তুতি ও পরীক্ষায় পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।
প্রতিটি প্রশ্ন নির্দিষ্ট সময় ধরে উত্তর করুন। বর্তমানে পিএসসি ‘সার্কুলার পদ্ধতিতে’ খাতা মূল্যায়ন করে। অর্থাৎ, প্রতিটি প্রশ্ন আলাদা পরীক্ষক মূল্যায়ন করেন। আগে দেখা যেত, পাঁচটি প্রশ্ন ভালো লিখেছেন, পরের প্রশ্নগুলো মোটামুটি লিখলেও ভালো নম্বর পাওয়া যেত। কিন্তু বর্তমানে সেটি সম্ভব নয়। ফলে একটি প্রশ্ন খুব ভালো লিখে আরেকটি দুর্বল লিখলে সামগ্রিক নম্বর কমে যেতে পারে। তাই সব উত্তরের মান কাছাকাছি রাখার চেষ্টা করুন।
আপনি যে প্রশ্নটি ভালো পারেন, সেটি আগে উত্তর করুন, যদি প্রশ্নপত্রে ভিন্ন কোনো নির্দেশনা না থাকে। সিরিয়াল মেনে উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। আমি নিজেও ৪৪তম ও ৪৬তম বিসিএসে সিরিয়াল মেনে উত্তর করিনি। এটি পুরোটাই প্রার্থীর ইচ্ছার ওপর নির্ভর করে। তবে অবশ্যই প্রশ্নের নম্বর পরিষ্কারভাবে উল্লেখ করুন।
জেনারেল ক্যাডার পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞান ও গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগের বছরের প্রশ্নগুলো দেখে মৌলিক ধারণা পরিষ্কার করুন। অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই; বরং কনসেপ্টে জোর দিন।
এই অংশে তুলনামূলক কম পরিশ্রমে ভালো নম্বর পাওয়া সম্ভব। নিয়মিত চর্চা করলে এটি স্কোরিং সেকশন হতে পারে।
সংবিধান, মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাল খননসহ গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন। বিশ্লেষণধর্মী উত্তর দেওয়ার চেষ্টা করুন।
বর্তমান বিশ্বে যুদ্ধ, ভূরাজনীতি ও অর্থনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক অংশটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক ঘটনাবলি ও বিশ্লেষণধর্মী প্রস্তুতি নিন।
বাংলাদেশ ও আন্তর্জাতিক—উভয় বিষয়ের জন্য পত্রিকা অত্যন্ত সহায়ক। এটি আপনার উত্তরকে সমৃদ্ধ ও প্রাসঙ্গিক করে তুলবে।
একাধিক বইয়ে ছুটোছুটি না করে একটি ভালো মানের বই অনুসরণ করুন, যেটি অধিকাংশ পরীক্ষার্থী ব্যবহার করেন।
মোবাইল অ্যাপ বা ডিজিটাল রিসোর্স ব্যবহার করে নিজেকে আপডেট রাখতে পারেন। তবে তা যেন বিভ্রান্তির কারণ না হয়, সে দিকেও খেয়াল রাখুন।
আপনি ইতিমধ্যে লাখো প্রতিযোগীকে পেছনে ফেলে লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন—এটাই আপনার যোগ্যতার প্রমাণ। নিজের ওপর আস্থা রাখুন।
লিখিত পরীক্ষার কোনো একটি অংশ খারাপ হতেই পারে। এতে পুরো বিসিএস থেকে ছিটকে পড়েছেন, এমন ভাবার কারণ নেই। বিসিএস লিখিত পরীক্ষা অনেকটা টেস্ট ক্রিকেটের মতো। একটি সেশন খারাপ গেলেও পুরো ম্যাচ জেতা সম্ভব।
সব পরীক্ষা দেওয়ার মানসিকতা রাখুন। মনে রাখবেন, আপনি সেই সৌভাগ্যবানদের একজন, যিনি প্রায় ৩ লাখ পরীক্ষার্থীকে পেছনে ফেলে এই পর্যায়ে পৌঁছেছেন। চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে প্রথম বিসিএসেই নিজেকে ক্যাডার হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার–রিটেইল সেলস (লায়াবিলিটি)’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।
১২ ঘণ্টা আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকিউরমেন্ট, আইটি ক্যাপেক্স অ্যান্ড ওপেক্স বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনের...
১৫ ঘণ্টা আগে
কাজী ফার্মস গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাকাউন্টস বিভাগে ‘ডেপুটি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৮ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৫ জুন পর্যন্ত। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
১ দিন আগে