বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৩ ক্যাটাগরির পদে মোট ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০
মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (হিসাব), সহকারী পরিচালক (অর্থ) এবং সহকারী পরিচালক (নিরীক্ষা), ৭টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম ও সংখ্যা: প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এফজি-ক্রাস-২ ইঞ্জিন সনদধারী। অথবা এফজি-ক্রাস-৩ ইঞ্জিন সনদসহ সংশ্লিষ্ট কাজে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ঊর্ধ্বতন প্রশিক্ষক (ইঞ্জিন), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম ও সংখ্যা: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: সহকারী এবং কোষাধ্যক্ষ, ২টি।
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: প্রশিক্ষক (ড্রেজার), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: প্রশিক্ষক (ডেক), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সনদধারী হতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর সি-ম্যান শাখায় ১০ বছরের চাকরি এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: প্রশিক্ষক (ইঞ্জিন), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: প্রশিক্ষক (ইলেকট্রিক), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: তড়িৎ বিদ্যায় চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: মাস্টার পাইলট, ১৫টি।
শিক্ষাগত যোগ্যতা: ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র হতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের সার্টিফিকেট। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ডেমোনেস্ট্রেটর (ওয়ার্কশপ), ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ডিইপিটিসি থেকে বছর মেয়াদি ইঞ্জিন কোর্সে সনদধারী। এসএসসি পাসসহ ১ম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: নির্মাণ সহকারী, সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বাণিজ্য) পাস।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ২৩ এপ্রিল, ২০২৬; বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: বিজ্ঞপ্তি

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১১ ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ১৪ ক্যাটাগরির পদে মোট ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডে (বিএসসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিএসসিএলের দুই ক্যাটাগরির পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে। ৯ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার (এভিপি টু এসভিপি)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে