Ajker Patrika

ট্যাক্স আর কাস্টমসের মধ্যে পার্থক্য কী

ক্যারিয়ার ডেস্ক
ট্যাক্স আর কাস্টমসের মধ্যে পার্থক্য কী
জুয়েল মিয়া। ছবি: সংগৃহীত

জুয়েল মিয়া ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (সমাজবিজ্ঞান) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। বিসিএস ভাইভায় তাঁর সিরিয়াল ছিল ১৫ জনের মধ্যে চতুর্থ। ৪৬তম বিসিএসে তাঁর ভাইভা অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের আয়োজন।

চেয়ারম্যান: আপনিই মিস্টার জুয়েল?

জুয়েল মিয়া: জি স্যার।

চেয়ারম্যান: পড়াশোনা করেছেন কোথায়?

জুয়েল মিয়া: স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে।

চেয়ারম্যান: ইন্টারমিডিয়েট কোথায় পড়াশোনা করেছেন?

জুয়েল মিয়া: স্যার, ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছি স্কলাসটিকা মডেল কলেজ, নরসিংদীতে।

চেয়ারম্যান: এখন কোনো চাকরিতে আছেন?

জুয়েল মিয়া: জি স্যার। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক (গবেষণা কর্মকর্তা) হিসেবে কর্মরত আছি।

চেয়ারম্যান: এটা কি নবম গ্রেডের?

জুয়েল মিয়া: জি স্যার।

চেয়ারম্যান: এটা কোন মন্ত্রণালয়ের অধীনে?

জুয়েল মিয়া: স্যার, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে।

চেয়ারম্যান: ওখানে আপনি কী কাজ করেন?

জুয়েল মিয়া: স্যার, আমরা দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণের জন্য নীতি প্রণয়ন করে থাকি, কোনো পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কী ধরনের শুল্কারোপ হবে, কোনটাতে শুল্ক বাড়াতে হবে, কোনটাতে শুল্ক কমাতে হবে, সে বিষয়ে সুপারিশ পাঠাই। মনিটরিং সেলের অধীনে দ্রব্যমূল্য সম্পর্কে পূর্বাভাস দিই। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের বর্তমান দাম, এক মাস আগে ও পরের দাম এবং বর্তমান সময়ের দামের পার্থক্য নিয়ে রিপোর্ট দিই। অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অবলম্বন করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাই।

চেয়ারম্যান: কীভাবে এগুলো করেন? মানে কিসের ওপর ভিত্তি করে শুল্ক কমানো-বাড়ানোর সুপারিশ করেন?

জুয়েল মিয়া: স্যার, এটা পরিস্থিতি এবং ন্যাশনাল ট্যারিফ পলিসির ওপর ভিত্তি করে করা হয়। সাধারণত কাঁচামালের ওপর শুল্ক কম থাকে, ইন্টারমিডিয়েট গুডসের শুল্ক মাঝারি এবং ফিনিশড গুডসের ক্ষেত্রে শুল্ক হায়েস্ট স্ল্যাবে থাকে। তা ছাড়া জরুরি পরিস্থিতিতে দেশে কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে এসআরও জারির মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত ডিউটি কমানোর সুপারিশ করি।

চেয়ারম্যান: ডিউটি কমালে সরকারের রাজস্ব কমে যায় না?

জুয়েল মিয়া: স্যার, আপাতদৃষ্টে এ রকম মনে হলেও বাস্তবে এমনটা হয় না। কারণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে চাহিদার সূত্র খাটে না। এ ক্ষেত্রে বরং দাম যত বাড়ে, চাহিদাও তত বাড়ে। সেই বাড়তি চাহিদা মেটাতে আমদানিও বাড়ে। আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় ডিউটি কমিয়ে দিলেও আলটিমেটলি ডিউটির পরিমাণ বেড়ে যায়।

চেয়ারম্যান: ট্যাক্স আর কাস্টমসের মধ্যে পার্থক্য কী?

জুয়েল মিয়া: ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়, ব্যয় এবং সম্পদের ওপর বাধ্যতামূলকভাবে সরকার যে অর্থ আদায় করে, সেটা ট্যাক্স। পক্ষান্তরে কোনো পণ্য বা সেবা দেশের সীমানা অতিক্রম করার জন্য যে অর্থ আদায় করা হয়, সেটা কাস্টমস। কাস্টমস শুধু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য।

চেয়ারম্যান: আমরা যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করি, এর জন্য তো টাকা দিতে হয়। এটাকেই কি কাস্টমস ডিউটি বলে?

জুয়েল মিয়া: না স্যার। এটাকে ট্যারিফ বলে। কারণ, এখানে কাস্টমস ডিউটি ছাড়াও আরও কয়েক ধরনের ডিউটি থাকে।

চেয়ারম্যান: জাপান থেকে গাড়ি আনার জন্যও তো অনেক টাকা দিতে হয়। সেটা কি কাস্টমস ডিউটি?

জুয়েল মিয়া: না স্যার। এটা শুধু কাস্টমস ডিউটি নয়, আরও কয়েক ধরনের ডিউটি দিতে হয়; যেমন রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি (গাড়ির ক্ষেত্রে সেটা ৬০০ শতাংশ পর্যন্ত হয়), এটি, এআইটি ইত্যাদি। তাই এটাও ট্যারিফ।

চেয়ারম্যান: তো ট্যারিফ আর কাস্টমসের পার্থক্য কী

জুয়েল মিয়া: স্যার, কাস্টমস ডিউটি হচ্ছে ট্যারিফের একটা ভাগ। ট্যারিফে কাস্টমস ডিউটি ছাড়া আরও কয়েক ধরনের ডিউটি থাকে।

চেয়ারম্যান: পার্থক্যটা এখনো ক্লিয়ার করতে পারলেন না।

জুয়েল মিয়া: স্যার, সকল কাস্টমস ডিউটিই ট্যারিফ, সব ট্যারিফই কাস্টমস ডিউটি নয়।

চেয়ারম্যান: এবার ক্লিয়ার। আচ্ছা, এবার একটু কঠিন প্রশ্ন করি। দেখি উত্তর করতে পারেন নাকি।

জুয়েল মিয়া: শিওর স্যার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত