বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ ও ১৬ গ্রেডের পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫৫ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: স্টোরকিপার।
পদসংখ্যা: ১০টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের ডিগ্রি পাস। স্টোরকিপার পদধারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত দিতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা ।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ১১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে মিনিটে ২০ শব্দ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: পরিসংখ্যানবিদ।
পদসংখ্যা: ৬টি (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা ।
পদের নাম: ড্রাইভার।
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: স্বাস্থ্য সহকারী।
পদসংখ্যা: ১২৩টি (গ্রেড-১৬)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পাস থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা ।
⬤ সব প্রার্থীর আবেদন শুধু অনলাইনে করতে হবে।
⬤ প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধু স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
⬤ একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।
⬤ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন।
⬤ স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন, সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন (এ ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা, সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে)। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী হিসেবে পাওয়া না গেলে অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
⬤ আবেদনপত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।
⬤ কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
বয়সসীমা: ৪ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: ১৪ থেকে ২০তম গ্রেডের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ মে, ২০২৬; বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিলার চ্যানেল বিভাগে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ জুন পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ...
১ ঘণ্টা আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইলেকট্রিক্যাল বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাডমিন অ্যান্ড এইচআর বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ জুন পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
৬ ঘণ্টা আগে
অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল যশোরে ১৩তম থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয়টি ক্যাটাগরিতে মোট পদ ১২২টি। আবেদন গ্রহণ শুরু হবে। শুধু যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগে