গার্ড (গ্রেড-২) পদে ৫৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা। আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব জেলার প্রার্থীরাই এ পদে আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান এবং কোটাপদ্ধতি অনুসরণ করা হবে। যোগ্যতা পূরণসাপেক্ষে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল বাকী জানিয়েছেন, লিখিত এবং মৌখিক দুই ধাপে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল আবেদনের সময়সীমা শেষে করোনাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার সূচি নির্ধারণ করা হবে।
গার্ড (গ্রেড-২) পদটি ১৪ তম গ্রেডের পদ। এ পদে বেতন ১৪ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা। গার্ড (গ্রেড-২) পদে নিয়োগপ্রাপ্তদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে গার্ড (গ্রেড-১) হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
বিস্তারিত দেখুন এখানে।

জুয়েল মিয়া ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (সমাজবিজ্ঞান) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। বিসিএস ভাইভায় তাঁর সিরিয়াল ছিল ১৫ জনের মধ্যে চতুর্থ। ৪৬তম বিসিএসে তাঁর ভাইভা অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের আয়োজন।
৯ ঘণ্টা আগে
কর্মহীন জীবনের অবসান ঘটিয়ে দ্রুত নতুন কাজে যোগ দিতে কার না মন চায়! আশার কথা হলো, কিছু সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নিলে নিয়োগপ্রক্রিয়াকে অনেকটাই ত্বরান্বিত করা সম্ভব। যেকোনো বিশেষ কারণেই হোক না কেন, দ্রুত কর্মসংস্থানের জন্য চাকরি খোঁজার প্রথাগত পদ্ধতি, জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি এবং পেশাগত...
৯ ঘণ্টা আগে
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ জুন পর্যন্ত ২০২৬।
১ দিন আগে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে