
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আরও দুই বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ দুই বিভাগ হলো ঢাকা ও চট্টগ্রাম (তিন পার্বত্য জেলা ছাড়া)।
আজ রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন মহাপরিচালক শাহ্ রেজওয়ান হায়াত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ৮ জুলাই পর্যন্ত সাধারণ প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ৩২ বছর। আর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২ দশমিক ২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২ দশমিক ৮) স্নাতক বা সমমানের ডিগ্রি।
আরও বলা হয়, অনলাইনে আবেদন শুরু হবে ২৪ জুন, যা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। আবেদনের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২০ টাকা ফি জমা দিতে হবে।
জানা যায়, গুচ্ছভিত্তিক নিয়োগ হওয়ায় এবারই প্রথম সারা দেশে একযোগে নিয়োগ পরীক্ষা ও ফল প্রকাশ করা হবে না। মোট তিন গুচ্ছে ৮ বিভাগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর অংশ হিসেব গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ।
দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল।
সর্বশেষ ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুই বছরের বেশি সময় পর সেই নিয়োগ শেষ হয় গত জানুয়ারিতে। এতে ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে নির্বাচিত হন। তবে এর মধ্যে ২ হাজার ৫৫৭ জন চাকরিতে যোগ দেননি। ফলে এ পদগুলো শূন্য থেকে যায়।

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা (এমসিকিউ) নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। এ বিশেষ বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ এক নম্বর। তবে ভুল উত্তরের জন্য প্রতিটি প্রশ্নে শূন্য
৭ ঘণ্টা আগে
রূপায়ণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কিউসি বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে ‘অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে