বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অফিস সহায়ক পদের প্রাক্-যাচাই (এমসিকিউ) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজেএসসির সচিব ও অধস্তন আদালতগুলোর শূন্য পদে সরাসরি নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি এজিএম আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদের বিপরীতে প্রাক্-যাচাই (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় ঢাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গ্রহণ করা হবে। প্রার্থীরা আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএসপ্রাপ্ত হলে প্রবেশপত্র বিজেএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারী আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ক্যাশ অ্যাকাউন্ট রিভিউয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০ ফেব্রুয়ারি, প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসারের (সাধারণ) ’ ৯৯৭টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ১০ হাজার ১৬৩ জন প্রার্থী অংশ নেবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নুভিস্তা ফার্মা পিএলসি। প্রতিষ্ঠানটিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে