তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘সহকারী পরিচালক’ (টেলিভিশন অনুষ্ঠান প্রশিক্ষণ) ও ‘সহকারী পরিচালক’ (টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণ), বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ‘চলচ্চিত্র পরিদর্শক’ এবং বাংলাদেশ টেলিভিশনের ‘উপসহকারী প্রকৌশলী’ পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। তবে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের টেলিভিশন প্রকৌশল প্রশিক্ষণের সহকারী পরিচালক পদে কোনো প্রার্থী উত্তীর্ণ না হওয়ায় এই পদে কোনো প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কাগজপত্র বা তথ্যাদিসহ আগামী ১৫-২৯ জানুয়ারির মধ্যে ‘পরিচালক (ইউনিট-১৯) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭’ বরাবর হাতে হাতে বা ডাকযোগে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিটি ডকুমেন্টের ওপর প্রার্থীকে তাঁর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে। আবেদনপত্র বা কাগজপত্র বা তথ্যাদি নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে না পাওয়া গেলে বা জমাদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারী আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ক্যাশ অ্যাকাউন্ট রিভিউয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ ঘণ্টা আগে
৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ১০ ফেব্রুয়ারি, প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসারের (সাধারণ) ’ ৯৯৭টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ১০ হাজার ১৬৩ জন প্রার্থী অংশ নেবেন।
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নুভিস্তা ফার্মা পিএলসি। প্রতিষ্ঠানটিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে