অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল যশোরে ১৩তম থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয়টি ক্যাটাগরিতে মোট পদ ১২২টি। আবেদন গ্রহণ শুরু হবে। শুধু যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১টি (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: প্রধান সহকারী।
পদসংখ্যা: ২২টি (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
পদের নাম: উচ্চমান সহকারী।
পদসংখ্যা: ২২টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ২৩টি (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা: ২৭টি (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।
পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ২৭টি (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা: ২৫ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপ্রক্রিয়া: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীকে লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: ১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ২০তম গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। তবে সব পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মোট ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৬৫ টাকা।
আবেদনের শেষ তারিখ: ২৫ মে, ২০২৬; রাত ১২টা।
সূত্র: বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ডিলার চ্যানেল বিভাগে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ জুন পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ...
১ ঘণ্টা আগে
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪ ও ১৬ গ্রেডের পাঁচ ক্যাটাগরিতে মোট ১৫৫ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
ব্র্যাক ইউনিভার্সিটিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইলেকট্রিক্যাল বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাডমিন অ্যান্ড এইচআর বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ জুন পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
৬ ঘণ্টা আগে