Ajker Patrika

৭ জেলায় নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন অনলাইনে

চাকরি ডেস্ক 
৭ জেলায় নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন অনলাইনে
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের চিকস অ্যান্ড ফিড সেলস বিভাগে ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট জেলায় নিয়োগ দেওয়া হবে।

বিভাগ: চিকস অ্যান্ড ফিড সেলস।

পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: ১–৪ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

বয়সসীমা: ২৬–৩৫ বছর

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, সিলেট।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস, বাইক ভাতা, দৈনিক ভাতা, কৃতিত্ব পুরস্কার, অর্জিত ছুটি রূপান্তর, হ্যান্ডসেট ভাতা, বিবাহ ভাতা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত