চলছে বহুবিধ কল্যাণ ও ফজিলতের মাস রমজান। এ মাসে আমরা যে যেভাবে পারি, নিজেকে সওয়াবের কাজে জড়িয়ে রাখি। তবে রমজানের অন্যতম বড় সওয়াবের কাজ হলো, রোজাদারকে ইফতার করানো। রোজাদার গরিব হোক বা ধনী, বন্ধু হোক বা অপরিচিত, দূরের কেউ বা কাছের—যেই হোক না কেন, তাকে ইফতার করানোর রয়েছে অসংখ্য সওয়াব।
ইফতার কেবল ব্যক্তিগত ব্যাপার নয়, বরং সবাই মিলেমিশে সারা দিনের ক্লান্তি ভোলারও সময়। এর ফলে মানুষে মানুষে সম্প্রীতি, সহানুভূতি, সংহতি ও ভালোবাসার সৃষ্টি হয়। মানুষকে ইফতার করানোর ফজিলত প্রসঙ্গে নবী (সা.) এরশাদ করেছেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সেও ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব অর্জন করে। আর এ জন্য রোজাদারের সওয়াব কিঞ্চিৎ পরিমাণও কমে যায় না।’ (তিরমিজি: ৮০৭)
অন্য এক হাদিসে এসেছে, নবী (সা.) এরশাদ করেছেন, ‘রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। যখন সে আনন্দিত হবে। এক. যখন সে ইফতার করে, তখন ইফতারের কারণে সে আনন্দ পায়। দুই. যখন সে তার রবের সাথে মিলিত হবে, তখন সে তার রোজার কারণে আনন্দিত হবে।’ অন্য বর্ণনায় রয়েছে, ‘যখন সে আল্লাহর সাথে মিলিত হবে, আর তিনি তাকে পুরস্কার দেবেন, তখন সে আনন্দিত হবে।’ (বুখারি: ১৯০৪ / ১৮৯৪, মুসলিম: ১১৫১)
অতএব ইফতার মুমিনের আনন্দময় ইবাদত। আর এই ইবাদতে যখন কাউকে শরিক করা হয়, তখন সেটাও একটি ইবাদত হয়ে যায়। কেননা ইফতার করানোর মাধ্যমে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াবই পাওয়া যায়। তাই আমরা সাধ্যমত রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ।
হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

জাহেলিয়াতের ঘোর অমানিশায় নিমজ্জিত ছিল এই ধরণি। মানুষ বিস্মৃত হয়েছিল মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধের ন্যূনতম আলো। কন্যাসন্তানকে জীবন্ত প্রোথিত করার মতো নির্মমতা, গোত্রে গোত্রে রক্তক্ষয়ী সংঘাত আর অন্যায়-অবিচারের পঙ্কিলতায় আরবের ধূলিকণা ছিল কলঙ্কিত।
৬ ঘণ্টা আগে
মানবসভ্যতার ইতিহাসে যেসব মহামানব তাঁদের কালজয়ী কর্ম ও আদর্শ দিয়ে পৃথিবীকে আলোকিত করেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি কেবল কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় নেতা ছিলেন না; বরং তিনি ছিলেন একাধারে মহান শিক্ষক, সমাজসংস্কারক, ন্যায়বিচারক, দূরদর্শী রাষ্ট্রনায়ক...
৬ ঘণ্টা আগে
পবিত্র কোরআনের জরাজীর্ণ পাতায় আলতো হাত বোলান তিনি। অক্ষরের প্রতি পরম মমতায় চোখে ভেসে ওঠে এক ঐশ্বরিক শ্রদ্ধা। তিনি পাকিস্তানের রাওয়ালপিন্ডির অধিবাসী হাফেজ ইমরান কুরাইশি। কোনো সরকারি অনুদান বা সংস্থার সাহায্য ছাড়া, স্রেফ নিজের ইচ্ছাশক্তি ও রবের প্রতি ভালোবাসাকে সম্বল করে চার বছর ধরে এক অনন্য...
৬ ঘণ্টা আগে
‘ফি আমানিল্লাহ’ একটি আরবি বাক্য, যার অর্থ—‘আল্লাহর নিরাপত্তায়’ বা ‘আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন’। কাউকে বিদায় দেওয়া কিংবা বিদায় নেওয়ার সময়ে দোয়ার উদ্দেশ্যে এই বাক্যটি বলা যাবে। এতে কোনো বাধা নেই। তবে এ ক্ষেত্রে ইসলামের মূল শিক্ষা ও সুন্নাহর সঠিক প্রয়োগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৭ ঘণ্টা আগে