মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। পৃথিবীর সূচনালগ্ন থেকেই দিনটি সবিশেষ গুরুত্বপূর্ণ। যুগে যুগে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে এদিনে। যেমন—এদিনে হজরত মুসা (আ.)-এর ওপর আসমানি কিতাব তাওরাত অবতীর্ণ হয়। তিনি ও তাঁর উম্মত ফেরাউনের অত্যাচার-নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন। (সহিহ্ বুখারি: ২০০৪)। মহাপ্লাবনের পর হজরত নুহ (আ.)-এর কিসতি জুদি পাহাড়ে থেমেছিল আশুরার দিনেই। (মুসনাদে আহমদ: ৮৭১৭)।
মহররম মাস আল্লাহর নিকট সবিশেষ গুরুত্বপূর্ণ। এ জন্য মহররমকে আল্লাহর মাস বলে ঘোষণা করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মহররম হলো আল্লাহর মাস।’ (সহিহ্ মুসলিম: ১১৬৩)। এ মাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো আশুরার দিন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই দিনের রোজা ফরজ ছিল। পরবর্তীকালে তা নফলে পরিণত হয়। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘জাহেলি যুগে কুরাইশরা আশুরার দিন রোজা রাখত। রাসুলুল্লাহ (সা.)-ও রোজা রাখতেন। তিনি যখন হিজরত করে মদিনায় এলেন, তখনো এই দিন নিজে রোজা রাখতেন এবং অন্যকে রোজা রাখতে আদেশ করতেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার (রোজার) গুরুত্ব দেওয়া পরিত্যাগ করলেন।’ (সহিহ্ বুখারি: ২০০২)
আশুরার দিন রোজা রাখার বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, এদিনের রোজা পূর্বের এক বছরের গুনাহ মিটিয়ে দেয়। হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর নিকট আশাবাদী যে এর মাধ্যমে তিনি বিগত এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।’ (সহিহ্ মুসলিম: ১১৬২)।
এদিন রোজা রাখার নিয়ম হলো, পূর্বাপর কোনো একদিন মিলিয়ে মোট দুই দিন রোজা রাখা। অর্থাৎ আশুরার দিনের সঙ্গে মিলিয়ে ৯ অথবা ১১ তারিখও রোজা পালন করা। এটি মোস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের ব্যতিক্রম করো। তার আগের এক দিন কিংবা পরের এক দিন (মিলিয়ে দুই দিন) রোজা রাখো।’ (সহিহ্ ইবনে খুজাইমা: ২০৯৫)
লেখক: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।

কোরবানি মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের এক অনন্য পরীক্ষা। ইসলামের ইতিহাসে এই ইবাদতের মূলে রয়েছে পিতা ও পুত্রের এক বিস্ময়কর আত্মসমর্পণের গল্প, যা আজও মুমিন হৃদয়ে খোদাভীতির সঞ্চার করে।
৩২ মিনিট আগে
মানুষের জীবনের অবিরাম দৌড়ঝাঁপ, শ্রম আর সাধনার অন্তরালে লুকিয়ে আছে একটি গভীর আকাঙ্ক্ষা—একটুখানি শান্তি ও প্রশান্তি। কেউ মনে করে, বিপুল অর্থ-সম্পদের মাঝেই সুখ নিহিত, কেউ আবার ক্ষমতার উচ্চ আসনে শান্তি খুঁজে বেড়ায়।
২ ঘণ্টা আগে
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ‘হজ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত একটি ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর জীবনে একবার হজ করা ফরজ। হজের এই দীর্ঘ সফরটি নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি ও বিধানের সমষ্টি। হজের প্রতিটি ধাপ এবং কাজকে ইসলামি শরিয়ত তিনটি প্রধান ভাগে বিভক্ত করেছে।
৯ ঘণ্টা আগে
নিজের শক্তি, ক্ষমতা কিংবা সামাজিক দাপটের কারণে কোনো মানুষ হিদায়েত লাভ করতে পারে না। হিদায়েত সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। তিনি নিজ অনুগ্রহে যাকে ইচ্ছা হিদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা স্বীয় ন্যায়বিচারের ভিত্তিতে পথভ্রষ্ট করেন।
১৩ ঘণ্টা আগে