জান্নাত মুমিনদের চিরস্থায়ী বসবাসের পরম আগ্রহের জায়গা। প্রতিটি মুমিন মনেপ্রাণে জান্নাত কামনা করে। মুমিনের আমলের মাধ্যমে জান্নাত সমৃদ্ধ হয়। হাদিসে জান্নাতে ঘর তৈরির কিছু আমলের কথা এসেছে। নিচে পাঁচটি আমলের কথা তুলে ধরা হলো:
এক. রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ১০ বার সুরা এখলাস পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন।’ (সহিহুল জামি)
দুই. রাসুল (সা.) বলেছেন, ‘জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভেতর থেকে বাইরের সব কিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভেতরের সব কিছু দেখা যাবে।’ এক বেদুইন দাঁড়িয়ে প্রশ্ন করল, ‘হে আল্লাহর রাসুল (সা.), এসব প্রাসাদ কাদের জন্য?’ তিনি বললেন, ‘যারা উত্তম ও সুমধুর কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, প্রায়ই রোজা রাখে এবং লোকেরা রাতে ঘুমিয়ে থাকাবস্থায় জাগ্রত থেকে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে, তাদের জন্য।’ (তিরমিজি)
তিন. রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির আশায় প্রতিদিন ফরজ ছাড়া আরও ১২ রাকাত নফল (সুন্নতে মুআক্কাদা) নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন।’ (মুসলিম)
চার. রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁকা স্থান পূর্ণ করে, বিনিময়ে আল্লাহ তার মর্যাদা উন্নীত করেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করেন।’ (আত তারগিব)
পাঁচ. রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ন্যায়সংগত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।’ (আবু দাউদ)

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মিনিট আগে
মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বস্তি এবং অধিকার নিশ্চিত হওয়ার মধ্যেই একটি দেশের প্রকৃত স্থিতি নিহিত। শাসকের হাতে রাষ্ট্রের ক্ষমতা যেমন আমানত, তেমনি জনগণের অধিকার নিশ্চিত করাও তার দায়িত্ব। শাসনব্যবস্থাকে ন্যায়বিচার ও আমানত হিসেবে বিবেচনা করেছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ
১ ঘণ্টা আগে
প্রশ্ন: অনেকেই জীবিত থাকা অবস্থায় মৃত্যু-পরবর্তী দাফনের জন্য স্থান বেছে নিতে চান। কেউ পারিবারিক কবরস্থানে বা নিজের মালিকানাধীন জমিতে নিজের কবরের জায়গা নির্দিষ্ট করে রাখেন, আবার কেউ সাধারণ কবরস্থানে আগে থেকেই জায়গা কিনে রাখতে চান কিংবা টাকা দিয়ে কিনে রাখার অসিয়ত করেন। ইসলামের দৃষ্টিতে জীবদ্দশায় এভাবে
২ ঘণ্টা আগে
মদিনা তাইয়িবা—পুণ্যভূমির অলিগলিতে জড়িয়ে আছে ইসলামের আদি যুগের কত-না অজানা ঐতিহ্য ও শিহরণজাগানিয়া ইতিহাস। সাহাবায়ে কেরামের ত্যাগ, আল্লাহর রাসুল (সা.)-এর অমলিন সুন্নাহ এবং নবুওয়াতের প্রদীপ্ত অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে আজও মদিনার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক ঐতিহাসিক মসজিদ।
৩ ঘণ্টা আগে