
শরীরচর্চা সুস্থ জীবনের অন্যতম প্রধান উপাদান। এটি শরীরকে রাখে সক্রিয়, সতেজ ও রোগমুক্ত। সুস্থ শরীর মানেই শক্তিশালী মন ও সুন্দর জীবন। একে মনে করা হয় সুস্থ জীবনের অপরিহার্য উপাদান। শরীরচর্চা শুধু স্বাস্থ্য নয়, বরং ইবাদতের শক্তিও ধরে রাখে। রাসুলুল্লাহ (সা.) শারীরিক পরিশ্রম, দৌড়, কুস্তির মতো শরীরচর্চায় উৎসাহ দিয়েছেন।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের দৈহিক ও সামরিক শক্তির অনুশীলন করতে বলেছেন। (সুরা আনফাল: ৬০)। আল্লাহর নবী (সা.) বলেছেন, ‘দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি পছন্দের। (সহিহ্ মুসলিম)
শারীরিকভাবে সুস্থ ও সামর্থ্যবান থাকার জন্য পরিমিত খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও কায়িক পরিশ্রমের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন নবী (সা.)। শারীরিক অসুস্থতা বয়ে আনতে পারে এমন সব কাজ থেকে সাহাবিদের সতর্ক করেছেন।
রাসুল (সা. এক সাহাবিকে বলেছেন, ‘তুমি রোজাও রাখো এবং ইফতারও করো, তাহাজ্জুদও আদায় করো এবং ঘুমাও। নিশ্চয়ই তোমার ওপর তোমার শরীরের অধিকার রয়েছে, তোমার ওপর তোমার চোখের অধিকার রয়েছে, তোমার ওপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে।’ (সহিহ্ বুখারি)
নবীজি (সা.) দ্রুত হাঁটতেন। আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমি নবীজির চেয়ে দ্রুতগতিতে কাউকে হাঁটতে দেখিনি।’ (জামে তিরমিজি)। এ ছাড়া তিনি শারীরিকভাবে ছিলেন শক্তিশালী। রুকানা নামে খুবই বলিষ্ঠ এক কুস্তিগির ছিল। মহানবী (সা.) কয়েকবার তাকে পরাজিত করেছিলেন। (সুনানে আবু দাউদ)
সাহাবিদের শারীরিকভাবে সুস্থ ও সামর্থ্যবান রাখার জন্য নবী করিম (সা.) বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতেন। কেউ আয়োজন করলে উৎসাহ দিতেন।
হজরত আবদুল্লাহ ইবনে উমর বলেন, আল্লাহর রাসুল (সা.) হাফইয়া থেকে সানিয়াতুল বিদা পর্যন্ত সীমানার মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়গুলোর দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন। স্থান দুটির দূরত্ব ছিল ৬ মাইল।’ (সহিহ্ বুখারি)।
একবার আসলাম গোত্রের কিছু লোক বাজারের কাছে প্রতিযোগিতামূলক তির নিক্ষেপের চর্চা করছিল। এ সময় নবী (সা.) তাদের দেখে বললেন, ‘হে ইসমাইলের বংশধর, তোমরা তির নিক্ষেপ করো। তোমাদের পিতাও তির নিক্ষেপে অভিজ্ঞ ছিলেন।’ (সহিহ্ বুখারি)

পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? কেন তাদের ক্ষতিগ্রস্ত বলা হয়েছে? চলুন কোরআনের আয়াত থেকে জেনে নেওয়া যাক—
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে
মানবজীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন অনন্ত। সেই পরকালীন জীবনের একমাত্র সম্বল হলো দুনিয়ার সৎকর্ম বা আমল। পরকালে মুক্তি এবং জান্নাত লাভের যত সহজ ও বরকতময় মাধ্যম রয়েছে, তার মধ্যে দান-সদকা অন্যতম। কোরআন ও হাদিসে গোপন ও প্রকাশ্যে দান-সদকা করার জন্য বারবার উৎসাহিত করা হয়েছে।
২ দিন আগে
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, ইরান ও ইরাকের মতো কয়েকটি মুসলিমপ্রধান দেশের একাংশে প্রতিবছর সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ পালিত হতে দেখা যায়। ফারসি এই বাক্যটির আক্ষরিক অর্থ হলো—‘সফর মাসের শেষ বুধবার’ (ফারসি ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহর’ অর্থ সফর মাস এবং ‘সোম্বা’ অর্থ বুধবার)।
২ দিন আগে