রোজা ইসলামের অন্যতম ইবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ; বছরের বাকি সময়েও নফল রোজার কথা হাদিসে এসেছে। নফল রোজার ফজিলত অনেক। সপ্তাহের দুইটি বিশেষ দিনে নফল রোজা রাখার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তা হলো, সোম ও বৃহস্পতিবার। যাদের সুযোগ ও সামর্থ্য আছে, তাদের জন্য সপ্তাহে এই দুটি রোজা রাখা অশেষ সওয়াবের মাধ্যম।
সপ্তাহের এই দুটি রোজা কেন রাখা হয়, তার বিভিন্ন কারণ হাদিসের মাধ্যমে জানা যায়। এক হাদিসে এসেছে, হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.)-কে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এর উত্তরে বলেছিলেন, ‘এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমাকে নবুওয়ত দেওয়া হয়েছে বা আমার ওপর কোরআন নাজিল শুরু হয়েছে।’ (মুসলিম: ১১৬২)
অন্য হাদিসে সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কথা এসেছে। এর কারণও মহানবী (সা.) ব্যাখ্যা করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ (প্রতি সপ্তাহের) সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। কাজেই আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক—এমনটি পছন্দ করছি।’ (তিরমিজি: ৭৪৭)
আরেক হাদিসে এসেছে, হজরত আয়েশা (রা.) বলেছেন, নবী (সা.) সোম ও বৃহস্পতিবার রোজা পালনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন। (নাসায়ি: ২৩৬০; তিরমিজি: ৭৪৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

কোরবানি ইসলামের একটি মহান নিদর্শন ও ইবাদত। সামর্থ্য থাকলে একাই একটি পশু কোরবানি করা সবচেয়ে উত্তম। তবে বড় পশুর ক্ষেত্রে অংশীদারত্বের ভিত্তিতে কোরবানি করারও সুযোগ দেওয়া হয়েছে। গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগে বা সাতজন মিলে কোরবানি করা বৈধ।
১ ঘণ্টা আগে
কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ ত্যাগের ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—‘অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা কাউসার: ২)। এই ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো নির্দিষ্ট বয়সের পশু নির্বাচন করা।
৮ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে
চাঁদের সঙ্গে আমাদের ভিন্ন ধরনের এক সম্পর্ক। ছেলেবেলায় মায়ের মুখে চাঁদ মামার কবিতা শুনে এর প্রতি ভিন্ন এক টান তৈরি হয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে গল্প, কবিতা, উপন্যাসে চাঁদের উপস্থিতি আমাদের আরও আপ্লুত করে।
২১ ঘণ্টা আগে