কালিমা শাহাদাত হলো ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালিমা অর্থ বাণী বা বাক্য এবং শাহাদাত অর্থ সাক্ষ্য প্রদান করা। অর্থাৎ কালিমা শাহাদাতের অর্থ হলো সাক্ষ্য প্রদানের বাণী। এই কালিমা ইমানের মূল বাণী। এর মাধ্যমেই মুমিন তার বিশ্বাসের ঘোষণা প্রদান করে।
কালিমা শাহাদাত আরবি
اشْهَدُ انْ لّآ اِلهَ اِلَّا اللّهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه، وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدً اعَبْدُهوَرَسُولُه
কালিমা শাহাদাতের বাংলা উচ্চারণ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
কালিমা শাহাদাতের বাংলা অনুবাদ
আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত না। তিনি এক ও একক—তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।
কালিমা শাহাদাতের ৩ শিক্ষা
কালেমা শাহাদাত ইসলামে প্রবেশের প্রথম ভিত্তি। প্রথমাংশে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য এবং দ্বিতীয়াংশে নবী মুহাম্মদ (সা.)-এর নবুওয়াতের সাক্ষ্য প্রদান করতে হয়। এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে সব কুফর, শিরক ও বিদআত মুক্তজীবন গঠনের ঘোষণা দেওয়া হয়।
কালিমা শাহাদাত আমাদের তিনটি বিশেষ গুণের শিক্ষা দেয়
কালিমা শাহাদাতের ফজিলত
অসংখ্য হাদিসে কালেমা শাহাদাতের গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। নিয়মিত এই কালেমা পাঠ করলে পরকালে মুক্তি পাওয়া যাবে। এ ছাড়া হাদিসে এসেছে, কেউ যদি উত্তম ও পূর্ণাঙ্গ রূপে অজু করার পর পাঠ করে—‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।’ তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়। সে ইচ্ছা করলে এর যেকোনো দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করতে পারবে। (সহিহ্ মুসলিম: ২৩৪)

দোয়া মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার অন্যতম মাধ্যম। তাই দোয়ার পাশাপাশি হালাল উপার্জন, নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা ও আল্লাহর প্রতি অটুট আস্থা রাখা জরুরি। দোয়া করে দ্রুত ফল না পেলেও হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে।
১১ ঘণ্টা আগে
ইসলামে আত্মিক পরিশুদ্ধি ও প্রাত্যহিক জীবনের বরকত লাভের মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা বা ইস্তিগফার প্রার্থনা করা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে।
১৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
১ দিন আগে