
রমজানের শেষ দশকে ইতিকাফ করা একটি অত্যন্ত সওয়াবের কাজ। নারীরা ঘরে নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতে পারেন। তবে নারীদের ইতিকাফের ক্ষেত্রে ঋতুস্রাব বা পিরিয়ড-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে, যা প্রতিটি নারীর জেনে রাখা জরুরি।
শরিয়তের বিধান অনুযায়ী, ঋতুস্রাব (পিরিয়ড) অবস্থায় নারীদের ইতিকাফ করা সহিহ নয়। এর প্রধান কারণ হলো: ১. সুন্নত ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। ২. ঋতুস্রাব অবস্থায় রোজা রাখা জায়েজ নেই, তাই ইতিকাফও সহিহ হবে না।
নারীদের ইতিকাফে বসার আগেই নিজেদের মাসিক চক্র বা ঋতুস্রাবের দিন-তারিখ হিসাব করে নেওয়া উচিত। লক্ষ্য রাখতে হবে যেন ইতিকাফ চলাকালে দিনগুলোতে পিরিয়ড শুরু হওয়ার সম্ভাবনা না থাকে।
যদি ইতিকাফ শুরু করার পর হঠাৎ ঋতুস্রাব শুরু হয়ে যায়, তবে ইতিকাফ ভেঙে যাবে। এ ক্ষেত্রে করণীয় হলো: ১. অবিলম্বে ইতিকাফের স্থান ত্যাগ করা। ২. এই ইতিকাফটি পরে কাজা করতে হবে।
ইতিকাফ ভেঙে গেলে পুরো ১০ দিনের কাজা করা জরুরি নয়; বরং মাত্র ১ দিনের ইতিকাফ রোজাসহ কাজা করলেই হবে। কাজা আদায়ের নিয়মটি হলো: ক. রমজান মাসের পর যেকোনো একদিন সূর্যাস্তের আগে ইতিকাফের নিয়তে বসতে হবে। খ. পরদিন রোজা রাখতে হবে। গ. সেদিন সূর্যাস্তের পর ইতিকাফ শেষ হবে।
যাদের রমজানের শেষ দশকে ঋতুস্রাব হওয়ার নিয়মিত অভ্যাস রয়েছে, তারা চাইলে সুন্নত ইতিকাফের পরিবর্তে নফল ইতিকাফ করতে পারেন। ঋতুস্রাব শুরু হওয়ার আগপর্যন্ত ইবাদতের নিয়তে ইতিকাফ করা যাবে এবং এতে সওয়াব পাওয়া যাবে।
তথ্যসূত্র: ফাতাওয়া হিন্দিয়া: ১/২০৭; বাদায়েউস সানায়ে: ২/২৭৪; আহসানুল ফাতাওয়া: ৪/৫০২

বর্তমান সময়ে তরুণ ও কিশোরদের ফ্যাশনে হাফপ্যান্ট বা খাটো পোশাকের ব্যবহার লক্ষণীয়ভাবে বেড়েছে। খেলার মাঠ, জিম, সুইমিং পুল, এমনকি রাস্তাঘাট ও ঘরোয়া আড্ডাতেও অনেককে এমন হাফপ্যান্ট পরে ঘুরে বেড়াতে দেখা যায়, যা হাঁটু থেকে বেশ ওপরে উঠে যায় এবং ঊরুর বড় একটি অংশ খোলা থাকে।
২ ঘণ্টা আগে
দৈনন্দিন জীবনে চলতে-ফিরতে, কাজের ফাঁকে কিংবা মহানবী (সা.)-এর নাম শুনলে আমরা প্রায়ই দরুদ পাঠ করে থাকি। কিন্তু অনেক সময় অজু না থাকায় অনেকের মনে সংশয় জাগে, অজু ছাড়া কি দরুদ পড়া যাবে? দরুদ পাঠের জন্য অজু থাকা কি বাধ্যতামূলক?
১২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
ইসলামে বিবাহ একটি পবিত্র ও সুদৃঢ় সামাজিক ও পারিবারিক বন্ধন। তবে স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হলে এবং একসঙ্গে শান্তিপূর্ণ ও মাধুর্যমণ্ডিত জীবনযাপন একেবারেই অসম্ভব হয়ে পড়লে ইসলামি শরিয়তে এর সমাধান হিসেবে তালাক বা বিবাহবিচ্ছেদের ব্যবস্থা রাখা হয়েছে। যদিও হাদিসে তালাককে সবচেয়ে অপ্রিয় ও সর্বনিকৃষ্ট...
১ দিন আগে