ভালো ও কল্যাণকর কাজে সহযোগিতা করা একটি মহৎ গুণ। অপরের সহযোগিতা করা মুমিনের চরিত্র ও বৈশিষ্ট্য। অপরকে সাহায্য করলে মহান আল্লাহর সাহায্য লাভ করা যায়। সৎ কাজের সহযোগী সৎ কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব লাভ করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সৎ কাজে অপরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ‘সৎ কর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। মন্দ কর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা কোরো না। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ আজাব প্রদানে কঠোর।’ (সুরা মায়েদা: ২)
হজরত আবু জর (রা.) বলেন, একদিন আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা ও তাঁর পথে যুদ্ধ করা।’ আমি বললাম, ‘কোন ক্রীতদাস স্বাধীন করা সর্বোত্তম?’ তিনি বললেন, “যে তার মালিকের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ও অধিক মূল্যবান।’ আমি বললাম, ‘যদি আমি এসব (কাজ) করতে না পারি।’ তিনি বললেন, ‘তাহলে কাজের লোককে (তার কাজে) সাহায্য করবে কিংবা বেকারকে কাজ দেবে।’ আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল, আপনি বলুন, যদি আমি (এর) কিছু কাজে অক্ষম হই (তাহলে কী করব) ?’ তিনি বললেন, ‘তুমি মানুষের ওপর থেকে তোমার মন্দকে নিবৃত্ত করো। তাহলে তা হবে তোমার পক্ষ থেকে তোমার নিজের জন্য সাদকাহস্বরূপ।’ (বুখারি)
অন্য হাদিসে আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-এর কাছে এক লোক এসে তার নিজের জন্য একটি বাহন চাইল। কিন্তু দেওয়ার মতো কোনো বাহন না পেয়ে তাকে অন্য এক লোকের কাছে পাঠিয়ে দিলেন। সেই ব্যক্তি তাকে একটি বাহন দিল। এ ঘটনাটি তিনি নবী (সা.)-এর কাছে এসে বললে তিনি বলেন, ‘সৎ কাজের পথপ্রদর্শক ওই কাজ সম্পাদনকারীর সমতুল্য।’ (তিরমিজি)'
লেখক: ইসলামবিষয়ক গবেষক

সফর বা ভ্রমণের সময়ে নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে তিনি মুসাফির হয়ে যান।
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
২০২৬ সালের হজযাত্রীদের জন্য নুসুক আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক ঘোষণা করেছে সৌদি আরব। মক্কা শহর, মসজিদুল হারাম (কাবা শরিফ) এবং মিনাসহ পবিত্র স্থানগুলোতে প্রবেশের জন্য এই কার্ডটি এখন থেকে প্রধান দাপ্তরিক দলিল হিসেবে গণ্য হবে। এই কার্ড ছাড়া কোনো হজযাত্রীকে এসব স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
১ দিন আগে
সন্তান মহান আল্লাহর দেওয়া দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত। সন্তানের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য মা-বাবার দোয়ার কোনো বিকল্প নেই। হাদিসে এসেছে, সন্তানের জন্য মা-বাবার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়।
১ দিন আগে