
২১ নভেম্বর শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের সময় এক মাদ্রাসার শিক্ষক তাঁর ছাত্রদের পরম মমতায় আগলে রেখে অনন্য দায়িত্ববোধের পরিচয় দিয়েছিলেন। এই শিক্ষকের নাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
সেই ভয়ানক মুহূর্তেও প্রকৃত শিক্ষকের পরিচয় দিয়ে ছাত্রদের একসঙ্গে জড়ো করে যথাসাধ্য সুরক্ষার ব্যবস্থা করে প্রশংসায় ভেসেছিলেন তিনি। এই হৃদয়স্পর্শী দৃশ্য সেদিন সবার মনকে নাড়িয়ে দিয়েছিল।
জানা যায়, দায়িত্ব ও আমানত রক্ষার অনন্য উদাহরণ সৃষ্টিকারী এই শিক্ষককে তাঁর বিরল সাহসিকতা ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ ‘সাধারণ আলেম সমাজ’-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সাধারণ আলেম সমাজের জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাওলানা শফিকুল ইসলামের কর্মস্থলে উপস্থিত হয়ে তাঁকে এই সম্মাননা দেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন সাধারণ আলেম সমাজের সহসাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম এবং ফতোয়া সেলের সহসম্পাদক মুফতি নজরুল ইসলাম। তাঁরা হাফেজ মাওলানা শফিকুল ইসলামের এমন মানবিক ও দায়িত্বশীল কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানান।

দুধ মহান আল্লাহর এক অপার নিয়ামত ও পুষ্টিগুণে অনন্য এক তরল পানীয়। সুস্বাস্থ্যের জন্য দুধের বিকল্প মেলা ভার। বিজ্ঞানের পাশাপাশি ইসলামেও দুধের অনন্য মর্যাদা ও উপকারিতার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবী (সা.) নিজেও দুধ পান করতে ভীষণ পছন্দ করতেন। নবীজি (সা.) দুধ এতটাই পছন্দ করতেন...
৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৮ ঘণ্টা আগে
স্বপ্নে মৃত্যু দেখলে অধিকাংশ মানুষ ভয় পেয়ে যান। অনেকেই মনে করেন, এমন স্বপ্ন হয়তো নিজের বা প্রিয়জনের মৃত্যুর পূর্বাভাস। কিন্তু ইসলামি স্বপ্নতত্ত্বে বিষয়টি এতটা সরল নয়। শরিয়তে এমন কোনো নির্দেশনা নেই যে, স্বপ্নে মৃত্যু দেখলেই বাস্তবে মৃত্যু অবশ্যম্ভাবী। ব
১৯ ঘণ্টা আগে
জাকাত ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের অন্যতম একটি আর্থিক ইবাদত। দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়া এই বিধানটি কেবল সম্পদশালীদের জন্য শর্তসাপেক্ষ প্রযোজ্য। পবিত্র কোরআনে নামাজের পরেই সবচেয়ে বেশি—মোট ৩২ বার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে।
১ দিন আগে