
বিশ্বসাহিত্যের ইতিহাসে শেখ সাদি এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সাহিত্য কীর্তি কেবল সৌন্দর্য ও শৈল্পিক উৎকর্ষই নয়, বরং নৈতিকতা, মানবতা এবং বাস্তব জীবনের শিক্ষায় সমৃদ্ধ। ফারসি সাহিত্যের এ মহান কবি তাঁর রচিত ‘বুস্তাঁ’ ও ‘গুলিস্তাঁ’ গ্রন্থের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তাঁর জীবন ছিল জ্ঞান, অভিজ্ঞতা ও দার্শনিকতার সমন্বয়ে পূর্ণ। এই লেখায় আমরা তাঁর জীবন, সাহিত্যকর্ম ও শিক্ষণীয় দিকগুলো নিয়ে আলোচনা করব।
শৈশব ও শিক্ষা
শেখ সাদির জন্ম ১২০০ খ্রিষ্টাব্দের কিছু পরে ইরানের শিরাজ শহরে এক সম্ভ্রান্ত পরিবারে। শৈশবেই তিনি জ্ঞানার্জনের প্রতি গভীর আগ্রহ দেখান। তবে দুর্ভাগ্যবশত, অল্প বয়সেই তিনি পিতৃহারা হন। এরপর তিনি বাগদাদে গিয়ে বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানে কোরআন, হাদিস, ইসলামি আইন, সাহিত্য এবং দর্শন অধ্যয়ন করেন। বিশেষ করে, বিখ্যাত ইসলামি পণ্ডিত আবু-ফারাজ ইবনুল জাওযির কাছে তিনি শিক্ষা লাভ করেন। শিক্ষাজীবন শেষ করার পর বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য দীর্ঘ ভ্রমণে বের হন।
ভ্রমণ অভিজ্ঞতা
শেখ সাদি ছিলেন এক নিরন্তর জ্ঞানপিপাসু মানুষ। প্রায় ৩০ বছর ধরে তিনি ইরাক, সিরিয়া, আনাতোলিয়া, মিশর, আরব উপদ্বীপ এবং ভারতবর্ষসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এ দীর্ঘ ভ্রমণের মাধ্যমে তিনি বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মিশেছেন। শাসক, সাধু-সন্ন্যাসী, দরিদ্র মানুষ, ব্যবসায়ী এমনকি ডাকাতদের সঙ্গেও সময় কাটিয়েছেন। এসব অভিজ্ঞতা তাঁর সাহিত্যকর্মে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
সাহিত্যকর্ম ও প্রসিদ্ধি
শেখ সাদির সাহিত্যকর্ম মূলত মানবতা, নৈতিকতা, সামাজিক শিক্ষা এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার প্রতিফলন। তাঁর সবচেয়ে বিখ্যাত দুটি গ্রন্থ হলো—
বুস্তাঁ (১২৫৭ খ্রিষ্টাব্দ) : এ গ্রন্থটি সম্পূর্ণ কাব্যরূপে লেখা, যেখানে নৈতিকতা, দানশীলতা, ন্যায়বিচার, প্রেম, ধর্মীয় বিশ্বাস, আত্মসংযম ও মানবতার শিক্ষা দেওয়া হয়েছে।
গুলিস্তাঁ (১২৫৮ খ্রিষ্টাব্দ) : এ গ্রন্থটি গদ্য ও পদ্যের মিশ্রণে রচিত, যেখানে ছোট ছোট গল্প ও উপদেশবাণীর মাধ্যমে মানবজীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়েছে।
শেখ সাদীর এই দুটি গ্রন্থ বহু ভাষায় অনূদিত হয়েছে এবং নৈতিক শিক্ষা প্রদানকারী গ্রন্থ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত।
শিক্ষণীয় ঘটনা
শেখ সাদির জীবনের অনেক শিক্ষণীয় ঘটনা তাঁর দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য ঘটনা হলো—
পোশাকের মর্যাদা: একবার শেখ সাদি এক ধনী ব্যক্তির দাওয়াতে সাধারণ পোশাকে গেলেন। কেউ তাঁকে যথাযথ সম্মান দিল না। পরে তিনি বিলাসবহুল পোশাক পরে আবার সেখানে গেলেন এবং রাজকীয় অভ্যর্থনা পেলেন। খাবার গ্রহণের সময় তিনি নিজের কাপড়ে খাবার ঢেলে দিতে শুরু করলেন। সবাই অবাক হয়ে কারণ জানতে চাইলে তিনি বললেন, ‘কারণ এখানে আমি নই, এই পোশাকই সম্মান পাচ্ছে।’ এই ঘটনা আমাদের শেখায় যে মানুষের প্রকৃত মূল্য তাঁর পোশাকে নয়, বরং তাঁর গুণাবলিতে নিহিত।
সম্রাট ও শেখ সাদির জ্ঞান: একবার এক সম্রাট শেখ সাদিকে প্রশ্ন করলেন, ‘আপনার মতো একজন দরবেশের এত সম্মান কেন?’ শেখ সাদি উত্তরে বললেন, ‘আমার জ্ঞান ও চরিত্রের কারণে মানুষ আমাকে ভালোবাসে। কিন্তু আপনি যদি শাসক না থাকতেন, তবে আপনার প্রতি কেউ সম্মান দেখাত না।’ সম্রাট এতে মুগ্ধ হয়ে তাঁকে রাজকীয় সম্মান প্রদান করেন।
উপসংহার
শেখ সাদি শুধু একজন কবি বা সাহিত্যিক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জ্ঞানী দার্শনিক, মানবপ্রেমী এবং বাস্তব জীবনের শিক্ষক। তাঁর লেখাপত্র আজও আমাদের নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের উৎস হিসেবে কাজ করে। এ যুগেও তাঁর শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আমাদের দেখিয়েছেন—কীভাবে জ্ঞান, মানবতা ও নৈতিকতা দিয়ে একটি সুন্দর সমাজ গঠন করা যায়। শেখ সাদির কিছু প্রসিদ্ধ উক্তি—
‘বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়।’
‘মানুষের প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে নিহিত।’
‘যে ভালো কাজ করে, সে নিজেই তার পুরস্কার পায়।’
‘যে ব্যক্তি নিজেকে চেনে না, সে অজ্ঞদের মধ্যে গণ্য।’
এ মহান ব্যক্তির জীবন ও শিক্ষা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা উচিত।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানের গণনা সাপেক্ষে আগামী ২৭ মে ২০২৬ বুধবার দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
৮ ঘণ্টা আগে
পবিত্র হজ ২০২৬-এর প্রস্তুতিকে সামনে রেখে ওমরাহ পালনের নিয়মে সাময়িক পরিবর্তন এনেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী ১৮ থেকে ৩০ এপ্রিল (১ থেকে ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি) পর্যন্ত মসজিদুল হারামে ওমরাহ পালনের সুযোগ পাবেন কেবল সৌদি আরবের নাগরিকেরা।
৮ ঘণ্টা আগে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ—তাসবিহগুলোর ফজিলত অপরিসীম। নবীজি (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে, সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়।’ (সহিহ মুসলিম: ২৬৯৫)।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে