ইসলামের দৃষ্টিতে চারটি গুণ আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দনীয়, কিন্তু তা খুব কম মানুষের মধ্যে পাওয়া যায়। তা হলো—
আল্লাহর ভয়: আল্লাহর ভয় মুমিনের অন্যতম সম্পদ। সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগরূক থাকা ইমানের অংশ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, অন্তরে আল্লাহকে সেভাবে ভয় করো, যেভাবে তাঁকে ভয় করা উচিত। সাবধান! মুসলিম থাকা অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় যেন তোমাদের মৃত্যু না আসে।’ (সুরা আলে ইমরান: ১০২)
মধ্যপন্থা অবলম্বন: মুমিনের অন্যতম গুণ মধ্যপন্থা অবলম্বন করা। মধ্যপন্থা মানে, নিরপেক্ষতা, পরিমিতিবোধ তথা সবকিছুর ঠিক মাঝখানে অবস্থান করা ও বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়া। একে পবিত্র কোরআনে মুসলমানদের বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়েছে। এরশাদ হয়েছে, (হে মুসলমানগণ) এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী উম্মত বানিয়েছি, যাতে তোমরা অন্যান্য লোক সম্পর্কে সাক্ষী হও এবং রাসুল তোমাদের পক্ষে সাক্ষী।’ (সুরা বাকারা: ১৪৩)
ইনসাফ করা: আরেকটি পছন্দনীয় অভ্যাস হলো, মানুষ সন্তুষ্ট থাকুক বা না থাকুক, সব সময় ইনসাফ করা। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফ, দয়া এবং আত্মীয়স্বজনকে (তাদের হক) প্রদানের হুকুম দেন। আর অশ্লীলতা, মন্দ কাজ ও জুলুম করতে নিষেধ করেন।’ (সুরা নাহল: ৯০)
আল্লাহর প্রশংসা করা: স্বচ্ছতা-অস্বচ্ছতা, খুশি ও কষ্ট—সব সময় আল্লাহর প্রশংসা করাও ইবাদত। আম্বিয়ায়ে কেরাম যখন কোনো নিয়ামতপ্রাপ্ত হতেন, তখন প্রাণভরে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। পবিত্র কোরআনে হজরত নুহ (আ.) প্রসঙ্গে এরশাদ হয়েছে, ‘তারপর যখন তুমি এবং তোমার সঙ্গীগণ নৌযানে ঠিকঠাক হয়ে বসে যাবে, তখন বলবে, শোকর আল্লাহর, যিনি আমাদের জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন।’ (সুরা মুমিনুন: ২৮)
লেখক: শিক্ষক ও মুহাদ্দিস
পবিত্র কাবা শরিফ—গোটা বিশ্বের মুসলমানদের কাছে আবেগ, অনুভূতি আর পরম পবিত্রতার এক নাম। মহান আল্লাহ তাআলার এই ঘরকে কেন্দ্র করেই আবর্তিত হয় মুসলিম উম্মাহর ইবাদত-বন্দেগি। তবে কাবার বাইরের দৃশ্য সবার পরিচিত হলেও এর অভ্যন্তরীণ পরিবেশ কেমন, ভেতরে কী কী রয়েছে—তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই।
৬ ঘণ্টা আগে
মহান আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট কিছু পশুকে হালাল ঘোষণা করেছেন। বিশেষ করে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা—এই পশুগুলোর গোশত খাওয়া এবং এগুলো দিয়ে কোরবানি করা সম্পূর্ণ বৈধ। তবে একটি পশু হালাল হওয়ার অর্থ এই নয় যে তার শরীরের প্রতিটি অঙ্গই ভক্ষণযোগ্য।
১০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে
পৃথিবীর ইতিহাসে কোটি কোটি মানুষের মধ্যে একমাত্র হাকিম ইবনে হিজাম (রা.)-ই সেই সৌভাগ্যবান ব্যক্তি, যিনি পবিত্র কাবাঘরের ভেতরে ভূমিষ্ঠ হওয়ার অনন্য মর্যাদা লাভ করেছেন। হস্তী বাহিনীর ঘটনার ১৩ বছর আগে এই বিস্ময়কর ঘটনা ঘটে।
১ দিন আগে