সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তবে হাদিসের ভাষায় চার শ্রেণির মানুষের দোয়া অতি দ্রুত কবুল হয়।
এক. কোরআন নিয়ে ব্যস্ত মানুষের দোয়া: রাসুলুল্লাহ (সা.) হাদিসে কুদসিতে বলেন, ‘আল্লাহ তাআলা বলেন, যাকে আমার জিকির ও আমার কাছে কিছু চাওয়া থেকে কোরআন বিরত রেখেছে, আমি তাকে প্রার্থনাকারীদের চেয়ে বেশি দান করব।’ রাসুল বলেন, ‘কেননা আল্লাহর কালাম অন্য সব কালামের চেয়ে শ্রেষ্ঠ, যেমন আল্লাহ তাঁর সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ।’ (তিরমিজি: ২৯২৬)
দুই. অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলে, আমিন। অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ (তোমার ভাইয়ের জন্য যা চাইলে, আল্লাহ তোমাকেও তা দান করুন)।’ (মুসলিম: ৮৮)
তিন. সম্মিলিত দোয়া: হাবিব ইবনে আলফিহরি (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, মুসলমানদের একটি দল যখন একত্র হয়ে এভাবে দোয়া করে যে তাদের মধ্যে কেউ দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলতে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে থাকেন।’ (মুজাম আল কাবির: ১০ / ১৭০)
চার. তাহাজ্জুদ আদায়কারীদের দোয়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব।’ (বুখারি: ৬৯৪)
লেখক: শিক্ষক ও মুহাদ্দিস

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে
ঈদ, বিয়ে, ওয়ালিমা, আকিকা, আত্মীয়স্বজনের পুনর্মিলনীকে কেন্দ্র করে প্রায় প্রতিটি পরিবারে বছরের নানা সময়ে ভোজ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের দাওয়াত যায় এক আত্মীয় থেকে আরেক আত্মীয়ের বাড়িতে।
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ঘুম মহান আল্লাহর দেওয়া এক অনন্য নিয়ামত। সারা দিনের ক্লান্তি ও কর্মব্যস্ততার পর পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম মানুষের শরীর ও মনকে সতেজ করে তোলে। তবে অনেক সময় মানুষ ঘুমের মধ্যে নানাবিধ ভয়ংকর বা দুঃস্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
২ দিন আগে