প্রত্যেক মুসলমান বিশ্বাস করে, সবার শেষ ঠিকানা কবর। সাড়ে তিন হাত মাটির বাড়িই আসল গন্তব্য। কার কখন ডাক আসে বলা যায় না। তাই সব সময় কবরের প্রস্তুতি নিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। কোনো ব্যক্তির ইন্তেকাল হলে দ্রুত তার কাফন-দাফন সম্পন্ন করতে হয়। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মরদেহের (দাফনের) ব্যাপারে তাড়াতাড়ি করবে। কেননা সে যদি নেককার হয় তবে তো ভালো। ভালোকে তোমরা তাড়াতাড়ি তার ভালো ফলের দিকে পৌঁছিয়ে দিলে। আর যদি এটার অন্যথা হয়, তাহলে সে মন্দ, মন্দকে তোমরা তোমাদের ঘাড় থেকে রেখে দিলে।’ (মিশকাত: ১৬৪৬)
কবরের ধরন ও খননের সঠিক নিয়মগুলো সবার জানা থাকা জরুরি। এতে মৃত্যু-পরবর্তী কাজগুলো সহজে সম্পন্ন করা যায়। প্রতিটি কবর মরদেহের সমপরিমাণ লম্বা হবে। যতটুকু লম্বা তার অর্ধেক পরিমাণ চওড়া হবে এবং দেহের লম্বা অনুপাতে গভীর হওয়া উত্তম।
কবর খননের সুন্নত তরিকা দুটি। এক. বোগলি। এই কবরের বৈশিষ্ট্য প্রথমে একটি গর্ত খনন করা। এরপর ওই গর্তের নিচ থেকে কিবলার দিকে আরেকটি গর্ত খনন করে সে গর্তে লাশ রেখে দেওয়া। দুই. সিন্দুকী। এই কবরের বৈশিষ্ট্য প্রথমে একটি গর্ত খনন করা। এরপর কবরের মধ্যভাগে আরেকটি গর্ত খনন করে সে গর্তে লাশ রেখে দেওয়া। উভয় প্রকারের কবরের লাশ রাখার জন্য খনন করা গর্তটির তলা কিবলার দিকে এমনভাবে কাত করে খনন করতে হয়, যাতে লাশ রাখলে একটু ডান দিকে কাত হয়ে যায় এবং সিনা কিবলামুখী হয়ে যায়। রাসুলুল্লাহ (সা.)-কে বোগলি কবর দেওয়া হয়েছিল।
লেখক: ইসলামবিষয়ক গবেষক

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই পবিত্র দিনের আনন্দ ও ইবাদত শুরু হয় ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজের মাধ্যমে। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, ‘আজকের দিনে আমরা সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করব, এরপর কোরবানি করব...।’ (সহিহ্ বোখারি: ৯৬৮)
৮ ঘণ্টা আগে
প্রত্যেক সামর্থ্যবান পুরুষ-নারীর ওপর কোরবানি ওয়াজিব। আল্লাহ ও তার রাসুলের শর্তহীন আনুগত্য, ত্যাগ ও বিসর্জনের শিক্ষাও আছে কোরবানিতে। নবীজি (সা.)-কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ‘আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি দিন।’ (সুরা কাউসার: ২)
৯ ঘণ্টা আগে
কোরবানির পশুর প্রথম রক্তবিন্দু প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা বান্দার গোনাহসমূহ ক্ষমা করে দেন। তবে এই ইবাদত কবুল হওয়ার জন্য পশু জবাইয়ের সঠিক নিয়ম জানা থাকা প্রয়োজন।
১২ ঘণ্টা আগে
ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় এই ভাষণের তাৎপর্য অনস্বীকার্য। হজ ফরজ হওয়ার পর মহানবী (সা.) দশম হিজরিতেই প্রথম আনুষ্ঠানিকভাবে পবিত্র হজ পালন করেন। এ হজ ইতিহাসে বিদায় হজ নামে পরিচিতি লাভ করে।
১৪ ঘণ্টা আগে