রমজান মাসের সিয়াম সাধনার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত হলো ফিতরা বা সদকাতুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদের আনন্দে অসহায়দের শামিল করতে যে বিশেষ দান করা হয়, তাকে সদকাতুল ফিতর বলা হয়।
ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করতে হয়। নামাজের পরে আদায় করলে তা সাধারণ দান হিসেবে গণ্য হবে, সদকাতুল ফিতর হিসেবে নয়। (সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ)
কাদের ফিতরা দেওয়া যাবে?
পবিত্র কোরআনে জাকাত ব্যয়ের যে ৮টি খাতের কথা বলা হয়েছে, ফিতরা প্রদানের ক্ষেত্রেও সেই খাতগুলো প্রযোজ্য। সুরা তওবার ৬০ নম্বর আয়াত অনুযায়ী এই খাতগুলো হলো—১. ফকির: যার সামান্য সম্পদ আছে, কিন্তু প্রয়োজন মেটে না। ২. মিসকিন: যার একেবারেই কোনো সম্পদ নেই। ৩. জাকাতকর্মী: যারা সরকারিভাবে জাকাত বা ফিতরা সংগ্রহের কাজে নিয়োজিত। ৪. নওমুসলিম বা অনুরক্ত ব্যক্তি: যাদের মন ইসলামের প্রতি আকৃষ্ট করা প্রয়োজন। এই খাত এখন রহিত। ৫. ক্রীতদাস মুক্তি: দাসের মুক্তির জন্য আর্থিক সহায়তা। এখন যেহেতু দাসপ্রথা নেই, তাই এটিও রহিত। ৬. ঋণগ্রস্ত ব্যক্তি: ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিকে সাহায্য করা। ৭. আল্লাহর পথে: ইসলামের সুরক্ষা ও দ্বীনি কাজে নিয়োজিত থাকা ব্যক্তি। ৮. মুসাফির: প্রবাসী বা মুসাফির ব্যক্তি, যিনি বিদেশে বিপদে পড়েছেন।
কাদের ফিতরা বা জাকাত দেওয়া যাবে না?
শরিয়ত অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ফিতরা দেওয়া বৈধ নয়: ক. ঊর্ধ্বতন বংশধর: মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি বা তাঁদের ওপরের কাউকে ফিতরা দেওয়া যাবে না। খ. অধস্তন বংশধর: নিজের ছেলে-মেয়ে, নাতি-নাতনি বা তাঁদের সন্তানদের ফিতরা দেওয়া যাবে না। গ. স্ত্রী: যেহেতু স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব স্বামীর, তাই স্ত্রীকে ফিতরা দেওয়া যাবে না। ঘ. নিসাব পরিমাণ সম্পদের মালিক: যারা নিজেরাই সচ্ছল বা ধনী। ঙ. বনু হাশিম: রাসুলুল্লাহ (সা.)-এর প্রকৃত বংশধর বা সাইয়েদ। চ. অমুসলিম: ফিতরা ও জাকাত মূলত মুসলিম অভাবীদের জন্য নির্ধারিত।
পবিত্র কাবা শরিফ—গোটা বিশ্বের মুসলমানদের কাছে আবেগ, অনুভূতি আর পরম পবিত্রতার এক নাম। মহান আল্লাহ তাআলার এই ঘরকে কেন্দ্র করেই আবর্তিত হয় মুসলিম উম্মাহর ইবাদত-বন্দেগি। তবে কাবার বাইরের দৃশ্য সবার পরিচিত হলেও এর অভ্যন্তরীণ পরিবেশ কেমন, ভেতরে কী কী রয়েছে—তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই।
৭ ঘণ্টা আগে
মহান আল্লাহ আমাদের জন্য নির্দিষ্ট কিছু পশুকে হালাল ঘোষণা করেছেন। বিশেষ করে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা—এই পশুগুলোর গোশত খাওয়া এবং এগুলো দিয়ে কোরবানি করা সম্পূর্ণ বৈধ। তবে একটি পশু হালাল হওয়ার অর্থ এই নয় যে তার শরীরের প্রতিটি অঙ্গই ভক্ষণযোগ্য।
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে
পৃথিবীর ইতিহাসে কোটি কোটি মানুষের মধ্যে একমাত্র হাকিম ইবনে হিজাম (রা.)-ই সেই সৌভাগ্যবান ব্যক্তি, যিনি পবিত্র কাবাঘরের ভেতরে ভূমিষ্ঠ হওয়ার অনন্য মর্যাদা লাভ করেছেন। হস্তী বাহিনীর ঘটনার ১৩ বছর আগে এই বিস্ময়কর ঘটনা ঘটে।
১ দিন আগে