মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস রমজান এবার শুরু হয়েছে গত বছরের ১০–১২ দিন আগে। অর্থাৎ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস এবার প্রায় অর্ধমাস এগিয়ে এসেছে।
এর কারণ হলো, ইসলামি ক্যালেন্ডার চান্দ্রবর্ষের ভিত্তিতে হিজরি ক্যালেন্ডার অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে। ২৯ অথবা ৩০ দিনে হয় এক চান্দ্রমাস।
চলতি বছর মক্কায় রমজান শুরু হয়েছে গত ২৩ মার্চ বৃহস্পতিবার। আর বাংলাদেশে শুরু হয়েছে পরদিন শুক্রবার।
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে হিজরি ক্যালেন্ডারের এই পার্থক্যের কারণ চান্দ্রবছর সব সময় সূর্য বছরের চেয়ে ১১ দিন কম হয়। সেই হিসাবে ২০৩০ সালে দুইবার রমজান মাস পড়বে। ওই বছর প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি, আর দ্বিতীয় রমজান মাস শুরু হবে ২৫ ডিসেম্বর।
আর এবারের মতো ২৩ মার্চ আবার রমজান মাস শুরু হবে আজ থেকে ৩৩ বছর পরে—অর্থাৎ ২০৫৬ সালে।
এদিকে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের তারতম্যের কারণে দেশ ও অঞ্চলভেদে সাহরি ও ইফতারের সময়ে পার্থক্য লক্ষ্য করা যায়। কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ ১৭ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হয়। আবার কোথাও রোজার সময় ১২ ঘণ্টা।
উত্তর গোলার্ধের দেশগুলোতে সূর্যোদয় দেরিতে হওয়ায় দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় মুসলিমদের। অন্যদিকে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত অঞ্চলে রোজার সময় অপেক্ষাকৃত কম হয়।
এবার দীর্ঘতম সময় অর্থাৎ ১৭ ঘণ্টা রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের নুক, আইসল্যান্ডের রিকজাভিক, ফিনল্যান্ডের হেলসিংকি, সুইডেনের স্টকহোম ও স্কটল্যান্ডের গ্লাসগোতে।
সবচেয়ে কম সময় অর্থাৎ ১২ ঘণ্টা রোজা রাখতে হবে আর্জেন্টিনার বুয়েনস এইরেস, প্যারাগুয়ের সিউদাদ দেল এস্তে, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, উরুগুয়ের মন্টেভিডিও, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, চিলির পুয়ের্তো মন্ট, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে।
আরও খবর পড়ুন:

ইসলাম ধর্মের মূল ভিত্তি ও পঞ্চ স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। কালিমার মাধ্যমে ইমান আনয়নের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ। সঠিক নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক বা ফরজ।
৩৪ মিনিট আগে
সুস্থতা মহান আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। তবে মানুষের জীবনে অসুস্থতা আসা অস্বাভাবিক নয়; এটি কখনো গুনাহ মাফের মাধ্যম, আবার কখনো ধৈর্যের পরীক্ষা। ইসলাম অসুস্থ হলে যেমন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবনের তাগিদ দিয়েছে, তেমনি শিখিয়েছে মহান শাফি বা আরোগ্যদাতার দরবারে দোয়া করার পদ্ধতি।
৭ ঘণ্টা আগে
ইসলামে নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাহাজ্জুদ আদায় করা বাধ্যতামূলক ছিল। তিনি নিয়মিত এই নামাজ পড়তেন...
১০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে